News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার জল নিষ্কাশনের জন্য বসানো হচ্ছে আধুনিক পাম্প মেশিন
Image

আগরতলার জল নিষ্কাশনের জন্য বসানো হচ্ছে আধুনিক পাম্প মেশিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকাকে বানভাসি অবস্থা থেকে রেহাই দেওয়ার লক্ষ্যে আগরতলা স্মার্ট সিটি মিশন প্রকল্পে শহর এলাকার কয়েকটি স্থানে ডিজেল চালিত উন্নত মানের পাম্প মেশিন বসানো হচ্ছে৷ এর অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানী আগরতলা শহরের বনমালীপুর এলাকায় একটি অত্যাধুনিক ডিজেল পাম্প মেশিন বসানো হয়েছে৷


আগরতলা শহর এলাকার সঠিক স্থানে ৬টি এ ধরনের ডিজেল চালিত পাম্প মেশিন বসানো হবে৷ অত্যাধুনিক এই পাম্প মেশিন গুলি বসানো হলে বর্ষাকালে অতিদ্রুত জমে থাকা জল শহর এলাকা থেকে নিষ্কাশনের ব্যবস্থা করা সম্ভব হবে৷বর্তমানে আগরতলা শহর থেকে বর্ষার জল নিষ্কাশন এর যে ব্যবস্থা রয়েছে তার অতিরিক্ত ব্যবস্থা হিসেবে আগরতলা স্মার্ট সিটি মিশন প্রকল্পের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ শুক্রবার নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে বনমালী পুরে ডিজেল চালিত অত্যাধুনিক একটি জল নিষ্কাশনী পাম্প মেশিন এর আনুষ্ঠানিক সূচনা করেন৷


ডিজেল চালিত জল নিষ্কাশন পাম্প মেশিনের আনুষ্ঠানিক সূচনা করে নগর উন্নয়ন দপ্তরের সচিব বলেন বর্ষাকালে রাজধানী আগরতলা শহরে জল জমে থাকে৷পরিমাণে একটু বেশি বৃষ্টি হলে শহর এলাকার বিভিন্ন বাড়ি ঘর এবং রাস্তাঘাট জলের তলে চলে যায়৷ বানভাসি অবস্থা দেখা দেয় শহর এলাকাতে৷ গত কয়েক বছর ধরে সমস্যা বেড়েই চলেছে৷পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার আগরতলা শহর এলাকাকে বর্ষার মৌসুমে বানভাসি অবস্থা থেকে রক্ষার লক্ষ্যে স্মার্ট সিটি মিশন প্রকল্পে জল নিষ্কাশন ব্যবস্থাকে আরও উন্নত করার উদ্যোগ গ্রহণ করে৷
এই উদ্যোগের অংশ হিসেবেই রাজধানী আগরতলা শহরের ৬ টি স্থানে ডিজেল চালিত পাম্প মেশিন বসানো হচ্ছে৷নগর উন্নয়ন দপ্তরের সচিব জানিয়েছেন বনমালীপুর, পুরানো থানার পেছনের দিকে, সেন্ট্রাল আগরতলা , ওরিয়েন্ট চৌমুহনী, কর্নেল চৌমুহনী এলাকায় এই পাম্প মেশিন বসানো হবে৷ এই মেশিনগুলো এর বিশেষত্ব হলো বৃষ্টি হলে এবং শহর এলাকায় অধিক পরিমাণে জল জমে গেলে কম্প্রেশন গুলি চালানো হবে৷তিনি আরো বলেন বেশি বৃষ্টি হলে এবং জল জমে গেলে শহর এলাকাতেও অনেক সময় বিদ্যুৎ থাকেনা৷


বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎ চালিত পাম্প মেশিন চালানো অসম্ভব৷সে কারণেই ডিজেল চলিত পাম্প মেশিন বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷এই অত্যাধুনিক পাম্প মেশিন বলে বসানোর ফলে বর্ষাকালে আগরতলা শহরের জল নিষ্কাশন ব্যবস্থা অনেকটাই উন্নত হবে বলে তিনি দাবি করেছেন৷এখন থেকে বৃষ্টি হলে আগরতলা শহর এলাকায় জল হবে থাকবে না বলেও তিনি দাবি করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top