News Flash

  • Home
  • Uncategorized
  • মেলাঘরে অগ্ণিকান্ডে ৪টি দোকান ভষ্মিভূত
Image

মেলাঘরে অগ্ণিকান্ডে ৪টি দোকান ভষ্মিভূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ সোনামুড়া মহকুমার মেলাঘরের কলমক্ষেত বাজারে অগ্ণিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে গেছে৷ গতকাল মধ্যরাতে অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়৷ দোকানে আগুন লাগার পর পরই স্থানীয় লোকজনরা বেরিয়ে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷


দমকল বাহিনীর জওয়ানরাও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ স্থানীয় জনগণ এবং দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে৷ তবে এরই মধ্যে অগ্ণিকাণ্ডে ৪ টি দোকান সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায়৷ দোকানের মালিক অভিযোগ করেছেন এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা৷ পেট্রল ঢেলে দোকানে অগ্ণিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ৷ স্থানীয় লোকরা পেট্রোলের গন্ধ পেয়েছেন বলেও জানিয়েছেন৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

তবে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আপৎকালীন সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন৷ক্ষয়ক্ষতি নিরূপণের পরও পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top