News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির প্রদেশ কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত, আজ কার্যনির্বাহক সমিতির
Image

বিজেপির প্রদেশ কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত, আজ কার্যনির্বাহক সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ কার্যনির্বাহক সমিতির বৈঠকে অংশ নেওয়ার জন্য এসেছেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তথা উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক সম্পাদক অজয় জামুয়াল৷ তবে আজ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব আসতে পারেননি৷ তিনি জরুরি সাংগঠনিক কাজে ভূপাল গিয়েছেন৷ তাই আগামীকাল কার্যনির্বাহক সমিতির বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি৷


প্রদেশ বিজেপি কার্যালয়ে অজয় জামুয়াল বলেন, দুদিনের সফরে ত্রিপুরায় এসেছেন৷ আজ স্টেট কোর কমিটি, স্টেট অফিস বিয়ারারদের সাথে বৈঠক করবেন৷ আগামীকাল কার্যনির্বাহক সমিতির বৈঠকে অংশ নেবেন৷ তিনি বলেন, ত্রিপুরায় সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে৷ বিভিন্ন বিষয়ে চর্চা হবে৷ তিনি বলেন, করোনা-র প্রকোপে দেশ-দুনিয়া বিপর্যস্ত হয়ে পড়েছে৷ এই পরিস্থিতিতে সাংগঠনিক দিক দিয়ে ত্রিপুরায় বিজেপি কী অবস্থায় রয়েছে, মানুষের প্রত্যাশা পূরণে কতটা সাফল্য অর্জন করেছে, সে-সবের মূল্যায়ন হবে৷

এদিকে, এই কার্যকারিনী বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সংগঠিত হবে৷ এই বৈঠকে বিশেষ করে আগরতলা পুর নিগম সহ পুর সংস্থা এবং নগর সংস্থা ও এডিসির নির্বাচন বিষয়ে আলোচনা হবে৷ এই বৈঠকে এডিসির নির্বাচন নিয়েও আলোচনা করবেন নেতৃত্ব৷ এই সময়ের মধ্যে যে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব পাবে তারমধ্যে অবশ্যই রয়েছে আইপিএফটির সাথে আঁতাতের বিষয়টিও৷ এই সময়ে আইপিএফটি এবং বিজেপির মধ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তারমধ্যে অবশ্যই রয়েছে পার্টির রণকৌশল ঠিক করা৷ এই সময়ে রাম মাধবের উপস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা ছিল বলে খবর৷ এই বৈঠকে অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে৷


প্রসঙ্গত এদিনের বৈঠকে যে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয় তারমধ্যে অবশ্যই রয়েছে এডিসির নির্বাচনে আইপিএফটির সাথে আঁতাত হবে কিনা বিষয়টি৷ এইবারের কার্যকারিনী বৈঠকটি দুইভাবে অনুষ্ঠিত হবে৷ একদিকে যারা রয়েছেন আগরতলা তাদের একটা অংশকে পার্টি অফিসে আনা হলেও অন্যান্যরা বাড়ি থেকেই এই কর্মসূচিতে অংশ নেবেন৷ জানা গেছে এই সময়ে আগরতলা এবং অন্যান্য জায়গায় যারা রয়েছেন তারা অংশ নেবেন ভার্সুয়ালে৷ এই বিষয়টি উল্লেখ করে সকলেই বলেছেন আসন্ন আগরতলা পুর নিগম ও অন্যান্য বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে৷ এদিন মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা অংশ নিয়েছেন৷ প্রসঙ্গত আগরতলা এবং রাজ্যের অন্যান্য জায়গায় করোনা পরিস্থিতি ছাড়াও রাজনৈতিক আবহে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top