News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের ওপর আক্রমণ বেড়েছে : নারী সমিতি
Image

মহিলাদের ওপর আক্রমণ বেড়েছে : নারী সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ রাজ্যে নারীদের ওপর আক্রমণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে বলে গুরুতর অভিযোগ করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷ নারীর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা সাংসদ ঝরনা দাস বৈদ্য শনিবার আগরতলায় সিপিআইএম বিভাগীয় অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে গুরুতর অভিযোগ এনেছেন৷


তিনি বলেন নারীদের ওপর বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে নির্যাতন ও অত্যাচারের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে৷ নারী নির্যাতন রোধে সরকার ও প্রশাসন প্রয়োজনীয় কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ৷ বর্তমান সরকারের আমলে নারীরা কোনোভাবেই সুরক্ষিত নয় বলেও তারা অভিযোগ এনেছেন৷নারীদের অধিকার সুরক্ষার দাবিতে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সাংসদ ঝরনা দাস বৈদ্য৷তিনি আরো অভিযোগ করেছেন বর্তমান সরকারের আমলে বিরোধীদের ওপর হামলা এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷ এ ধরনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারীনেত্রী৷গণতন্ত্র রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্যই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷

নারীসহ বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের ওপর হামলা হুজ্জতি থেকে বিরত থাকার জন্য তিনি সরকার এবং শাসক দলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ অন্যথায় যে আন্দোলন গড়ে তোলা হবে তা বিজেপির নেতৃত্বাধীন সরকার এবং পুলিশ বাহিনী দমন করতে পারবেনা বলে হুশিয়ারি দিয়েছেন সাংসদ ঝরনা দাস বৈদ্য৷ সাংবাদিক সম্মেলনে বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে নারী নির্যাতনের এক বিস্তারিত তথ্য তুলে ধরেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top