News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক দূরত্বের তুয়াক্কা না করে বামপন্থী নারী সমিতির মিছিল রুখে দিল পুলিশ
Image

সামাজিক দূরত্বের তুয়াক্কা না করে বামপন্থী নারী সমিতির মিছিল রুখে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ আবারো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির শ্রমজীবী নারী সমন্বয় কমিটির আন্দোলনে বাধা সৃষ্টি করল পুলিশ৷শুক্রবার পূর্ব-নির্ধারিত অনযায়ী শ্রমজীবী নাবী সমন্বয় সমিতির পক্ষ থেকে মেলারমাঠ সিপিআইএম পার্টি অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করার চেষ্টা করা হয়৷


মোট ৭ দফা দাবিতে তারা আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করেন৷আন্দোলনকারীরা সিপিআইএম পার্টি অফিসের সামনে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গতি নিয়ন্ত্রণ করে৷ পার্টি অফিসের সামনে তাদের আন্দোলন স্তব্ধ করে দেয়া হয়৷ আন্দোলনে অংশ নিতে আসা সাংসদ ঝরনা দাস বৈদ্য পুলিশ এবং রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন৷তিনি অভিযোগ করে বলেন এই রাজ্যে মানুষের গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে৷


জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা দাবিকে সামনে রেখেই শ্রমজীবী নারী সমন্বয় কমিটি আন্দোলনে সামিল হওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল বলে তিনি জানিয়েছেন৷সাংসদ ঝরনা দাস বৌদ্য আরো অভিযোগ করেন এর আগেও তাদের আন্দোলন স্তব্ধ করে দিয়েছিল পুলিশ৷পরপর নারীদের আন্দোলন স্তব্ধ করে দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সাংসদ ঝরনা দাস বৈদ্য৷৭ দফা দাবির সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ঝরনা দাস বৌদ্য বলেন নারী নির্যাতন বন্ধ করাসহ৭দফা দাবিতে তারা দেশজুড়ে আন্দোলনে সামিল হয়েছেন৷

নারী অধিকার রক্ষা, কাজ খাদ্য এবং শিক্ষা নিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ বন্ধ করা, এবং নারীদের অধিকার সুরক্ষায় সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ কাজ খাদ্য কর্মসংস্থান ও কৃষকদের ঋণ মুকুব করারও দাবি জানিয়েছেন সংসদ ঝরনা দাস বৈদ্য৷তিনি অভিযোগ করে বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব প্রতিশ্রুতি কার্যকর করা হচ্ছে না৷ সরকারকে করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের স্বার্থ সুরক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top