News Flash

  • Home
  • Uncategorized
  • বিস্তর পরিমাণে গাঁজাসহ চুরাইবাড়িতে গ্রেপ্তার দুই
Image

বিস্তর পরিমাণে গাঁজাসহ চুরাইবাড়িতে গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৮ আগস্ট৷৷ পুলিশ সুপারের নেতৃত্বে চুড়াইবাড়ি থানার সম্মুখের নাকা পয়েন্টে টট্ট৮১/১৬৮৯ নম্বরের একটি ডাম্পার গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা৷ উদ্ধারকৃত ৫০ প্যাকেটে ৫০০ কেজি গাঁজা উদ্ধার করে চুরাইবাড়ি থানার পুলিশ৷ যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষাধিক টাকা৷ সাথে আটক পাথর পরিবহনকারী ডাম্পার গাড়ি এবং চালক সত্তার মিয়া (২৪) ও সহ চালক মোঃ সবুজ (২৫)৷ আটক ডাম্পার গাড়িটি৷


ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে গোপন সূত্রে খবর আসে আগরতলা থেকে একটি পাথর পরিবহনকারী ডাম্পার গাড়ি দিয়ে বিপুল পরিমাণ গাঁজা বহি রাজ্য পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে৷পুলিশ সুপারের গোপন সংবাদের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার পুলিশ গতকাল থেকে থানার সম্মুখে নাকা পয়েন্ট উৎ পেতে বসে থাকে৷ আজ বিকেল প্রায় তিনটে নাগাদ চুরাইবাড়ি থানার সম্মুখের নাকা পয়েন্টে টট্ট০১/১৬৮৯ নম্বরের পাথর পরিবহনকারী ছয় চাকার একটি ডাম্পার গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ৷ পাথর পরিবহনকারী ডাম্পার গাড়ির বডির নিচে তিনটি বক্স থেকে ৫০ প্যাকেটে ৫০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ৷ প্রতি প্যাকেটে ১০ কেজি করে গাঁজা মজুদ রয়েছে৷ উদ্ধারকৃত গাজার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষাধিক টাকা৷ সাথে আটক করা হয় পাথর পরিবহনকারী ডাম্পার গাড়ি ও গাড়ির চালক সত্তার মিয়াক (২৪) এবং সহ চালক মোঃ সবুজ (২৫) কে৷ জানা গেছে চালক সত্তার মিয়ার বাড়ির সোনামুরা ও সহচালক মোহাম্মদ সবুজের বাড়ি উদয়পুরে৷ চুড়াইবাড়ি থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় এনডিপিএস এক্টে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷


এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, উনারা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল থেকে টট্ট০১/১৬৮৯ নম্বরের ডাম্পার গাড়িটিকে আটক করার জন্য চুরাইবাড়ি থানা এলাকায় উৎপেতে বসে ছিলেন৷ আজ বিকাল নাগাদ উক্ত গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ লক্ষাধিক টাকার ৫০০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ সাথে আটক করা হয়েছে ডাম্পার গাড়ি,চালক ও সহ চালককে৷ বর্তমানে বিপুল পরিমাণ গাঁজা,চালক,সহ চালক ও ডাম্পার গাড়িটি চুড়াইবাড়ি থানার হেফাজতে রয়েছে৷ পুলিশ সুপার আরো জানান ডাম্পার গাড়ি দীর্ঘদিন থেকে এভাবে গাঁজা পাচার করে আসছিল৷ ডাম্পার গাড়ির চেসিসের উপরে বডিতে তিনটি কেবিনের মত বক্স বানিয়ে গাঁজা পাচার করছিল৷ এমনকি গাড়ির সঠিক নাম্বারের পাশাপাশি ঙ্ছ০১জ্ঝঙ্খ/৯৪১৭ নম্বরে একটি ভূয়ো নাম্বার প্লেট ব্যবহার করা হতো যা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে৷আজকের এই গাঁজা বিরোধী অভিযানে নেতৃত্ব দেন উত্তর জেলার পুলিশ সুপার সহ মহাকুমা পুলিশ আধিকারিক ও চুড়াইবাড়ি থানার ওসি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top