News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বাতিল নেইবারহুড ক্লাস, রোস্টার মেনে যাবেন গ্রুপ-সি গ্রুপ-ডি কর্মচারীরা, আদালতের স্বাভাবিক কাজকর্ম স্থগিত
Image

রাজ্যে বাতিল নেইবারহুড ক্লাস, রোস্টার মেনে যাবেন গ্রুপ-সি গ্রুপ-ডি কর্মচারীরা, আদালতের স্বাভাবিক কাজকর্ম স্থগিত

আগরতলা, ২৮ আগস্ট (হি.স.)৷৷ ত্রিপুরায় করোনা-র লাগামহীন বৃদ্ধিতে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে নেইবারহুড ক্লাস৷ শুধু তা-ই নয়, আগামীকাল শনিবার থেকে ৫০ শতাংশ রোস্টার মেনে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি সরকারি কর্মচারীরা অফিসেএ যাবেন৷ বাকি কর্মচারীরা বাড়িতে থেকে কাজ করবেন৷ আজ শুক্রবার ত্রিপুরা সরকার এমনই আদেশ জারি করেছে৷ এদিকে, আদালতে আগামী ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম বন্ধ রাখার আদেশ জারি করেছেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি৷ শুধু জরুরি মামলার ভিডিও কনফারেন্সে শুনানি হবে, জানানো হয়েছে৷


শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে ২৯ আগস্ট থেকে পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত নেইবারহুড ক্লাস বন্ধ থাকবেঊ তবে, টেলিভিশনে সরাসরি পাঠদান সম্প্রচার, রেকর্ডেড ভিডিও সম্প্রচার, ইউটিউব-এর মাধ্যমে পাঠদান, একটু খেলো একটু পড়ো, ভিডিও কনফারেন্স-এ শিক্ষক-শিক্ষিকাদের পাঠদান এবং কলসেন্টারের মাধ্যমে পাঠদান চালু থাকবে৷

এদিকে, করোনার প্রকোপ বৃদ্ধিতে সরকারি দফতরে কর্মচারীদের ৫০ শতাংশ রোস্টার মেনে অফিসে যাওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ ত্রিপুরার মুখ্যসচিব মনোজ কুমার এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, করোনা-র প্রকোপ মারাত্মকভাবে বাড়ছে৷ ফলে, আগরতলা পুর নিগম এলাকায় অবস্থিত সরকারি অফিসে নির্দিষ্ট আধিকারিকরা প্রতিদিন অফিসে যাবেন৷ বিজ্ঞপ্তি অনুসারে গ্রুপ-এ এবং গ্রুপ-বি কর্মচারীরা প্রতিদিন অফিসে যাবেন৷ কিন্ত, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মচারীদের ৫০ শতাংশ রোস্টার মেনে অফিসে যেতে হবে৷ বাকিরা বাড়িতে থেকে কাজ করবেন৷ প্রতিদিনের কাজ সমাপ্ত করার ক্ষেত্রে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করবেন তাঁরা৷ পাশাপাশি কোনও সরকারি কর্মচারী রাজ্যের বাইরে যেতে পারবেন না৷ কারণ, বিশেষ প্রয়োজনে তাঁদের অফিসে যোগ দিতে হবে৷ তবে জরুরি পরিষেবার সাথে যুক্ত সমস্ত দফতর যথারীতি চালু থাকবে৷ প্রত্যেক সরকারি কর্মচারীকে ফেস কভার এবং মাস্ক ব্যবহার অবশ্যই করতে হবে৷আদালতগুলিতেও আগামী ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম স্থগিত রাখা হয়েছে৷ এ মর্মে আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এক আদেশ জারি করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top