News Flash

  • Home
  • Uncategorized
  • আনারসের পর রাজ্যের কাঁঠাল ও লেবুর জাতীয় ও আন্তর্জাতিক বাজার দখলের পরিকল্পনা কেন্দ্রের
Image

আনারসের পর রাজ্যের কাঁঠাল ও লেবুর জাতীয় ও আন্তর্জাতিক বাজার দখলের পরিকল্পনা কেন্দ্রের

আগরতলা, ২৭ আগস্ট (হি.স.)৷৷ ত্রিপুরার কুইন আনারসের সুখ্যাতি শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে৷ এখন ত্রিপুরার বিখ্যাত কাঁঠাল ও লেবু সারা দেশে, এমন-কি বিদেশেও পৌঁছে দিতে চাইছে কেন্দ্রীয় সরকাব৷ তাই নিরাম্যাক-কে আগামী সাতদিনের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বাজার দখলের পরিকল্পনা সংক্রান্ত প্রস্তাব দিতে বলেছে ডোনার মন্ত্রক৷


এ-বিষয়ে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন সংক্রান্ত মন্ত্রকের (ডোনার) স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড় জিতেন্দ্র সিং বলেছেন, ভারতের কোভিড-১৯ পরবর্তী অর্থনীতিতে উত্তর-পূর্বাঞ্চলের কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ নর্থ ইস্টার্ন রিজিওনাল অ্যাগ্রিকালচার মার্কেটিং কপর্োরেশন লিমিটেডের (নিরাম্যাক) আধিকারিক এবং কৃষক গোষ্ঠীর সঙ্গে আলোচনাকালে ড. জিতেন্দ্র সিং বলেন, দেশের একাধিক বাণিজ্য প্রতিষ্ঠান উত্তর-পূর্বাঞ্চলের বিস্তৃত কৃষি ও খামারজাত সামগ্রী উৎপাদনের বিষয়ে উৎসাহী৷ এই সুযোগ হাতছাড়া করা যাবে না৷ তিনি বলেন, এই অঞ্চলে ফলের নির্যাস এবং রসের একাধিক শিল্প গঠনের লোভনীয় প্রস্তাব আসছে৷ এই প্রস্তাবগুলি দ্রুত রূপায়ণ করতে হবে৷ড. জিতেন্দ্র সিং নিরাম্যাক-কে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷ কোভিড পরবর্তীকালে এই অঞ্চলের অনন্য উৎপাদন, দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি৷ আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন তিনি৷

ড. সিং বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে কৃষকদের পাশে দাঁড়ালে তা নিরাম্যাক, কৃষক গোষ্ঠী, উত্তর-পূর্বাঞ্চল এবং গোটা দেশের ক্ষেত্রেই উৎসাহব্যাঞ্জক হবে৷ প্রত্যেক স্তর থেকেই যখন উত্তর-পূর্বাঞ্চলের কৃষিক্ষেত্রের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন কোভিড পরবর্তী ভারতের অর্থনীতি পুনর্গঠনে নিশ্চিতভাবে সাহায্য করবে৷
তিনি বলেন, এই অঞ্চলের তাজা ও ভিন্নধরনের ফলের প্রাচুর্য এবং অন্যান্য অনন্য কৃষিজাত সামগ্রী যেমন কালো চাল ইত্যাদি যদি নিরাম্যাক তুলে ধরে তা হলে এই অঞ্চলের কৃষকদের আয় বৃদ্ধি পাবে৷ পাশাপাশি তিনি লকডাউনের সময় কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য নিরাম্যাক-এর ভূমিকার প্রশংসা করেন৷ একই সঙ্গে তিনি তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন৷ ২০১৮-১৯ অর্থবর্ষে নিরাম্যাক-এর ২ কোটি টাকার টার্নওভার থেকে ২০১৯-২০ অর্থবর্ষে টার্নওভার ২০ কোটি টাকায় উন্নীত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন৷ আগামী ৫ বছরে ২০০ কোটি টাকার লেনদেনের লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানান তিনি৷
নিরাম্যাক-এর আগরতলায় আঞ্চলিক অফিসের ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল ভট্টাচার্য বলেন, ত্রিপুরার আনারসের সুখ্যাতি ইতিমধ্যেই দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে৷ এখন কাঁঠাল ও লেবু সারা দেশে বিক্রির ব্যবস্থা করার পরিকল্পনা নিতে হবে৷ দেশের বাজার দখলে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ মিলেছে৷ সে মোতাবেক সাতদিনের মধ্যে প্রস্তাব তৈরি করে পাঠানো হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top