News Flash

  • Home
  • Uncategorized
  • বড় সিদ্ধান্ত শিনজো আবের, পদত্যাগ জাপানের প্রধানমন্ত্রীর
Image

বড় সিদ্ধান্ত শিনজো আবের, পদত্যাগ জাপানের প্রধানমন্ত্রীর

টোকিও, ২৮ আগস্ট (হি.স.): বড় সিদ্ধান্ত নিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন শিনজো আবে। ২৪ আগস্ট, শুক্রবার প্রধানমন্ত্রীর দফতরে আসেন আবে। তারপরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল আবের।


এদিন সাংবাদিক সম্মেলনে শিনজো আবে জানান, আলসারেটিভ কোলাইটিস রয়েছে তাঁর এবং নতুন ওষুধ ব্যবহার করে চিকিৎসা চালিয়ে যেতে হবে তাঁকে। তিনি বহু বছর থেকে আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগছেন, তবে সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এদিন বেশি কিছু পূরণ করতে না-পারার জন্য ক্ষমা চেয়েছেন শিনজো। এই মুহূর্তে আবের কোনও উত্তরাধিকার নেই।

জাপানের দীর্ঘতম প্রধানমন্ত্রী ৬৫ বছর বয়সী শিনজো আবে

১৯৭৭ : ১৯৭৭ সালে সেইকেই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন শিনজো আবে।

১৯৭৯-১৯৮২ : রাজনীতিতে যোগ দেওয়ার প্রাক্কালে কোবে স্টিলে কাজ করেন তিনি।

১৯৯৩ : সর্বপ্রথম জাপানের সংসদে নির্বাচিত হন।

২০০৬-২০০৭: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার স্বাস্থ্য সমস্যার জন্য ইস্তফা দেন। ২০০৭ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি আলসারেটিভ কোলাইটিসে ভুগতে থাকায় হঠাৎ পদত্যাগ করেছিলেন। কৈশোর থেকেই এই রোগে ভুগছেন আবে।

২০১২ থেকে : দ্বিতীবারের জন্য প্রধানমন্ত্রী

১৯৫৪ সালের ২১ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওতে জন্মগ্রহণ করেছিলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা শিনজো আবে। তিনি জাপানের প্রাক্তন বিদেশ মন্ত্রীর ছেলে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top