News Flash

  • Home
  • Uncategorized
  • তিন দিনের শিশুমৃত্যু, থানায় এফআইআর, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি দম্পতির
Image

তিন দিনের শিশুমৃত্যু, থানায় এফআইআর, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি দম্পতির

আগরতলা, ২৭ আগস্ট (হি.স.)৷৷ করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহে আঘাত পেয়ে তিন দিন বয়সি শিশু মৃত্যুর অভিযোগের দুই সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর মৃতের পরিবার বৃহস্পতিবার থানায় এফআইআর দাষের করেছে৷ চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ওই পরিবাব৷ শুধু তা-ই নয়, ত্রিপুরা সরকারের কাছে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন তাঁরা৷


মৃত শিশুর মা পাপিয়া পাল আজ নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় জিবি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে এফআইআর করেছেন৷ এজাহারে তিনি লিখেছেন, গত ১৩ আগস্ট তাঁর পুত্র সন্তানের করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহে অসাবধানতাবসত তাকে আঘাত দিয়েছেন কর্তব্যরত স্বাস্থ্য কর্মী৷ তাতে তার নাক দিয়ে রক্ত বের হয় এবং কিছুক্ষণের মধ্যেই সন্তানের মৃত্যু হয়৷ তিনি সন্তানের মৃত্যুর জন্য চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের গাফিলাতিকে দায়ী করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷
এদিকে, আজ তিনি স্বাস্থ্য দফতরের প্রধানসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারের কাছে লেখা চিঠিতে বিচার চেয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন৷ তিনি চিঠিতে লিখেছেন, চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরাই তার সন্তানের মৃত্যুর জন্য দায়ী৷ তাঁর দাবি, ১০ আগস্ট আমি সম্পূর্ণ সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম৷ হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা আমার সন্তানের কোভিড টেস্ট জরুরি বলে জানিয়েছিলেন৷ কিন্ত আমি আপত্তি করেছিলাম৷ আমার আপত্তি সত্ত্বেও সন্তানের করোনা পরীক্ষা করা হয়৷ তাতে স্বাস্থ্য কর্মীদের গাফিলতিতে আমার সন্তান আঘাত পায় এবং তার মৃত্যু হয়৷

তাঁর আরও অভিযোগ, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তাঁকে কোনও নথি দেওয়া হয়নি৷ তিনি সন্তানের মৃত্যুর জন্য হাসপাতালের বাইরের বিশেষজ্ঞকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন৷ সাথে তিনি সন্তানের মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা দাবি করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top