News Flash

  • Home
  • Uncategorized
  • এনসিসির জন্য মোবাইল অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী
Image

এনসিসির জন্য মোবাইল অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি. স.):  বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নেশনাল ক্যাডেট করপস এনসিসির প্রশিক্ষণের জন্য মোবাইল অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গোটা দেশজুড়ে এনসিসি ক্যাডেটদের এই অ্যাপ প্রশিক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।


করোনা মহামারীর জেরে এনসিসির প্রশিক্ষণ এবং শিবিরগুলির আয়োজন করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। এই মুহূর্তে পরিস্থিতি যা তাতে করে স্কুল এবং কলেজ খুলবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে ক্যাডেটদের প্রশিক্ষণের যাতে কোনো রকমের বাঁধা না আসে সেই জন্য এই অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক সূচনা করা হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অ্যাপ্লিকেশন উদ্বোধন অনুষ্ঠানে এনসিসি ক্যাডেটদের সঙ্গে কথাও বলেন। এই অ্যাপ্লিকেশনের উপকারিতা সম্পর্কে সকল ক্যাডেটদের অবগত করান তিনি।পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পরামর্শের সুরে বলেন যে, আত্মবিশ্বাস এবং সুদৃঢ় মনোবল নিয়ে গিয়ে চললে জীবনে সাফল্য পাওয়া যায়। করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইন ওয়ারিওরদের দেশজুড়ে সহায়তা করার জন্য এক লক্ষ এনসিসি ক্যাডেটের প্রশংসা করেন রাজনাথ সিং।


এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, একতা, শৃঙ্খলাপরায়ন, দেশকে সেবা করার ইচ্ছা এনসিসি থেকেই পাওয়া যায়। ফলে এনসিসির বহু প্রাক্তন ক্যাডেট পরবর্তী সময়ে মহান ব্যক্তিত্ব পরিণত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রয়াত তৈয়ার মার্শাল অর্জন সিং, শুটার অঞ্জলি ভাগবত, প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top