News Flash

  • Home
  • Uncategorized
  • অগপর সাধারণ পরিষদের সভা সম্পন্ন, ফের দলের সভাপতি পদে অতুল বরা
Image

অগপর সাধারণ পরিষদের সভা সম্পন্ন, ফের দলের সভাপতি পদে অতুল বরা

গুয়াহাটি, ২৭ আগস্ট (হি.স.) : ফের রাজ্যের আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণ পরিষদ (অগপ)-এর কেন্দ্রীয় সভাপতি নিৰ্বাচিত হয়েছেন রাজ্যের কৃষি, পশুপালন দফতরের মন্ত্রী অতুল বরা। স্থানীয় আমবাড়িতে দলের সদর দফতরে আয়োজিত সাধারণ পরিষদের সভায় বৃহস্পতিবার সৰ্বসম্মতিক্ৰমে সভাপতি হিসেবে নিৰ্বাচিত হয়েছেন অতুল। বরার বিপক্ষে কোনও মনোনয়ন দাখিল হয়নি।

পূৰ্ব নিৰ্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী তিন বছর অগপর নেতৃত্ব অতুল বরার হাতে ফের চলে গেছে। আজকের সভায় কাৰ্যনির্বাহী সভাপতি হিসেবেও পুনরায় নির্বাচিত হয়েছেন জলসম্পদমন্ত্রী কেশব মহন্ত। এছাড়া সাধারণ সম্পাদক পদে মনোজ শইকিয়া এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পড়েছে সত্যব্ৰত কলিতার ওপর।

প্রসঙ্গত আজ কোনও সভা থেকে বিরত থাকতে অগপর কেন্দ্রীয় সমিতিকে আদালত স্থগিতাদেশ জারি করেছিল। এর পরও সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ায় অতুল-বিরোধী গোষ্ঠী বেজায় আপত্তি তুলেছে। অতুল বরা গোষ্ঠীর বক্তব্য, তাঁরা আদালতের স্থগিতাদেশ সম্পর্কিত কোনও পত্র পাননি। অপর দিকে বিরোধী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের প্রতিষ্ঠাতা সভাপতি গোষ্ঠী আজকের সভাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছে।

এদিকে আজকের সাধারণ পরিষদের সভায় রহস্যজনকভাবে দলের প্রতিষ্ঠাতা সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্ৰফুল্ল কুমার মহন্ত গরহাজির ছিলেন। তবে তাঁর শিবিরের দলীয় নেতা, বিধায়ক তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী বৃন্দাবন গোস্বামী উপস্থিত ছিলেন। অন্যদিকে আজকের সাধারণ পরিষদের সভায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন দলের বরিষ্ঠ নেতা প্রফুল্ল মহন্ত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top