News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় সর্বোচ্চ রেকর্ড একদিনে আক্রান্ত ৩৩১
Image

করোনায় সর্বোচ্চ রেকর্ড একদিনে আক্রান্ত ৩৩১

আগরতলা, ২২ আগস্ট (হি.স.)৷৷ রাজ্যে করোনা সংক্রমণে আজ সমস্ত রেকর্ড ভেঙেছে৷ একদিনে ৩৩১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাতে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৭১৭৷ এদিকে, আর আরও দুজনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ ফলে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৷ দ্রুতগতিতে করোনা-র বৃদ্ধিতে রাজ্যবাসীকে চিন্তায় ফেলেছে৷
সময়ের সাথে করোনা-র প্রকোপে কোনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না৷ বরং, ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে৷ ত্রিপুরায় এই সংক্রমণ আট হাজারের গণ্টি পার করেছে৷ এখন সবচেয়ে বেশি চিন্তায় রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলাবাসী৷ কারণ, ওই জেলায় করোনা হু হু করে বেড়ে চলেছে৷


শনিবার রাজ্যে মোট ৩৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ৩৩১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ দেখা গিয়েছে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এন্টিজেন্টে নমুনা পরীক্ষা করা হয়েছে ২২৯২ জনের৷ তাতে ২২৭ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাছাড়া আরটিপিসিআরে পরীক্ষা করা হয়েছে ১০৪১ জনের৷ তাতে ১০৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ রাজ্যে ৩৩১ জনের মধ্যে উত্তর জেলায় ২০ জন, ঊনকোটি জেলায় ৬২ জন, ধলাই জেলায় ৪৩, খোয়াইয়ে ১২, পশ্চিম জেলায় ১৪৫ জন, দক্ষিণ জেলায় ১০ জন, গোমতী জেলায় ২১ জন এবং দক্ষিণ জেলায় ১৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷


গতকাল পর্যন্ত ত্রিপুরায় ২৮০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ স্বাস্থ্য দফতরের রিপোর্টে দেখা যাচ্ছে, গতকাল পশ্চিম ত্রিপুরা জেলায় ১৪৬ জন করোনা আক্রান্ত বেড়ে ২,৫৩৭ জন, সিপাহিজলা জেলায় ৯ জন বেড়ে ১,৪০১ জন, গোমতি জেলায় ২৯ জন বেড়ে ১,২৯২ জন, ধলাই জেলায় ২৭ জন বেড়ে ৮১৭ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১৪ জন বেড়ে ৮০৪ জন, খোয়াই জেলায় ১৩ জন বেড়ে ৭৩৩ জন, দক্ষিণ জেলায় ২৪ জন বেড়ে ৫১৮ জন এবং ঊনকোটি জেলায় ১৮ জন বেড়ে ২৮৪ জন হয়েছে৷
এদিকে আক্রান্তের পাশাপাশি করোনা-মুক্ত হওয়ার দিক দিয়ে ত্রিপুরা ভালো অবস্থায় রয়েছে৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ৬,০৬১ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷

তাদের মধ্যে ধলাই জেলায় ৬৭২ জন, গোমতি জেলায় ১,০০৪ জন, খোয়াই জেলায় ৫২১ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৫৫৮ জন, সিপাহিজলা জেলায় ১,২৬৯ জন, দক্ষিণ জেলায় ৪০৫ জন, ঊনকোটি জেলায় ১৩৬ জন এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ১,৪৯৬ জন রয়েছেন৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় পশ্চিম ত্রিপুরা জেলার অবস্থান শীর্ষে৷ এখন পর্যন্ত ত্রিপুরায় ৭০ জনের মৃত্যু হয়েছে৷ তাদের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় মৃতের সংখ্যা ৩৩৷ এছাড়া, ধলাই জেলায় ২ জন, গোমতি জেলায় ১৪ জন, খোয়াই জেলায় ৭ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২ জন, সিপাহিজলা জেলায় ৮ জন, দক্ষিণ জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে৷ ঊনকোটি জেলায় করোনা আক্রান্ত হয়ে এখনও কারোর মৃত্যু হয়নি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top