News Flash

  • Home
  • Uncategorized
  • কোন রকমের গতিবিধির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে না রাজ্য, সাফ জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Image

কোন রকমের গতিবিধির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে না রাজ্য, সাফ জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি. স.): আন্তঃরাজ্য এবং রাজ্যের মধ্যে জনগণ এবং যান চলাচলের গতিবিধির ওপর কোন রকমের নিষেধাজ্ঞা জারি করতে পারবে না সংশ্লিষ্ট রাজ্য সরকার।এমনটা করলে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা লংঘন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

এই প্রসঙ্গে, সবকটি রাজ্য সরকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে চিঠিও দেওয়া হয়েছে। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, যান চলাচল এবং জনগণের গতিবিধির নিয়ন্ত্রণ করার ফলে সাপ্লাই চেইনের উপর প্রভাব পড়ছে। যার ফলে আর্থিক গতিবিধি এবং রোজগারের ওপরে নেতিবাচক প্রভাব পড়ছে। কেন্দ্রে তরফের জারি করা আনলক তিন বিধির পাঁচ নম্বর প্যারাগ্রাফে যে নির্দেশিকা রয়েছে তা মেনে চলার কথা বলা হয়েছে। এখানে স্পষ্ট বলা হয়েছে এক রাজ্য থেকে অন্য রাজ্য যান চলাচল পণ্য সরবরাহ এবং জনগণের যাতায়াতের ক্ষেত্রে কোনও রকমের পারমিশনের প্রয়োজন নেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top