News Flash

  • Home
  • Uncategorized
  • শিলচরের হোটেলে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী বিএসএফ অফিসার
Image

শিলচরের হোটেলে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী বিএসএফ অফিসার

শিলচর (অসম), ২২ আগস্ট (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচর শহরে নিউ ময়ূর হোটেলের রুমে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন বিএসএফের জনৈক অফিসার। শনিবার দুপুরের দিকে ঝুলন্ত অবস্থায় কাছাড় পুলিশ বিএসএফের এই অফিসারের মৃতদেহ উদ্ধার করেছে। আত্মঘাতী বিএসএফ অফিসারকে ১৩১ ব্যাটালিয়নের রবি কুমার বলে শনাক্ত করা হয়েছে।

শিলচর সদর থানা সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা যুব বিএসএফ অফিসার শুক্রবার শিলচর আসেন। এখানে আসার পর কুম্ভিরগ্রাম বিমান বন্দরে রবি কুমারের কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট আসে নেগেটিভ। কুম্ভিরগ্রাম থেকে শিলচর শহরে এসে ওই বিএসএফ অফিসার নিউ ময়ূর হোটেলের ৩০৫ নম্বর কক্ষে সরকারিভাবে একান্তবাসে পাঠানো হয়। এই কক্ষেই শনিবার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেন তিনি।

এদিকে হোটেল সূত্রে জানা গিয়েছে, আজ সকালে একবার চায়ের জন্য নীচে নেমেছিলেন ওই অফিসার। তার পর সকালের খাবার দিতে গেলে তিনি রুমের ভিতর থেকে খাবেন না বলে জানান। পরবর্তীতে দুপুরের খাবার দিতে গিয়ে অনেক হাঁকাহাঁকি করা হয়। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে প্রত্যক্ষদর্শীদের চক্ষু চড়কগাছ। তারা দেখেন রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন বিএসএফ অফিসার রবি কুমার।

সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষ সদর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ হোটেলে ছুটে আসে। পুলিশ সূত্রের খবর, বিএসএফ অফিসার রবি কুমারের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে লুংলেইয়ে বর্ডার পুলিশ হেড-কোয়াটার পরিদর্শনের কথা ছিল। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ধারণা, পারিবারিক কলহের জেরেই এই যুবা বিএসএফ অফিসার রবি কুমার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

এদিকে আজ দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিলচর সদর থানার পুলিশ রবি কুমারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দিয়েছে। তবে জানা গিয়েছে, ময়না তদন্তের আগে আবার তাঁর দেহের কোভিড-১৯ পরীক্ষা হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top