News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণব মুখোপাধ্যায় সঙ্কটেই, শারীরিক অবস্থা একইরকম
Image

প্রণব মুখোপাধ্যায় সঙ্কটেই, শারীরিক অবস্থা একইরকম

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): এখনও সঙ্কটজনক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তবে সঙ্কটে হলেও নতুন করে শারীরিক অবস্থায় কোনও অবনতি হয়নি। প্রাক্তন রাষ্ট্রপতিকে ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হয়েছে। ফুসফুস সংক্রমণেরও চিকিৎসা চলছে। শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালে পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা একইরকম। ফুসফুস সংক্রমণের চিকিৎসা চলছে এবং তিনি ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন।


আর্মি হাসপাতালের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রণবের গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের একটি টিম তাঁর শারীরিক অবস্থার দিকে সর্বদা নজর রাখছেন।গত ৯ আগস্ট রাতে দিল্লির বাসভবনে পড়ে যাওয়ার পরে প্রণবকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর প্রাণ বাঁচাতে অস্ত্রোপচার করে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বার করতে হয়। সে সময়েই রুটিন পরীক্ষা করতে গিয়ে তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলে। তারপর থেকেই প্রণবের শারীরিক অবস্থায় উন্নতি হয়নি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top