News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার কাজের স্বচ্ছতায় ত্রিপুরার প্রথম স্থান অর্জন
Image

রেগার কাজের স্বচ্ছতায় ত্রিপুরার প্রথম স্থান অর্জন

আগরতলা, ২০ আগস্ট (হি.স.)৷৷ রেগায় ফের ত্রিপুরা প্রশংসিত হয়েছে৷ কাজের স্বচ্ছতার জন্য ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে৷ এমন-কি, রেগার কাজ সম্পাদনের জন্য দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজ্য৷


এ-বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইন তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ভারতে মোট ১১টি পাহাড়ি রাজ্য রয়েছে৷ এর মধ্যে ত্রিপুরা একটি৷ গত ২০১৮-১৯ অর্থবছরে ১১টি পাহাড়ি রাজ্যের মধ্যে এমজিএনরেগায় কাজের স্বচ্ছতায় প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা৷ রেগার কাজ সম্পন্ন করার জন্য পেয়েছে দ্বিতীয় স্থান৷ তাঁর কথায়, এই দুটি পুরস্কার ছাড়াও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রালয় রাজ্য গ্রামোন্নয়ন দফতরকে রেগায় আরও পাঁচটি পুরস্কার দিয়েছে৷ এর মধ্যে দেশের পাহাড়ি জেলাগুলির মধ্যে গোমতি জেলা রেগায় স্বচ্ছ কাজের জন্য প্রথম স্থান অর্জন করেছে৷ এই জেলা দ্রুত কাজ সম্পাদনের জন্য পেয়েছে দ্বিতীয় স্থান৷
এদিন তিনি বলেন, রেগায় কাজ সম্পন্ন করার জন্য পাহাড়ি ব্লকগুলির মধ্যে করবুক ব্লক পেয়েছে প্রথম স্থান৷ জিও ট্যাগিং-এ তেলিয়ামুড়া ব্লক পেয়েছে প্রথম স্থান৷ এছাড়া উত্তর ত্রিপুরা জেলার দুটি পঞ্চায়েত গ্রামপঞ্চায়েত স্তরে রেগায় ভালো কাজ করার জন্য পুরসৃকত হয়েছে৷ এই দুটি পঞ্চায়েত হলো জামারিয়াপাড়া পঞ্চায়েত ও লালজুরি পঞ্চায়েত৷


মন্ত্রী দাবি করেন, ত্রিপুরায় এমজিএনরেগায় ২০১৭-১৮ অর্থবছরে ১ কোটি ৭৬ লক্ষ ৪ হাজার শ্রমদিবসের কাজ হয়েছিল৷ ২০১৮-১৯ অর্থবছরে ২ কোটি ৫৩ লক্ষ ৯ হাজার শ্রমদিবসের কাজ হয়েছে৷ ২০১৯-২০ অর্থবছরে ৩ কোটি ৪৪ লক্ষ ২ হাজার শ্রমদিবসের কাজ হয়েছে৷ এছাড়া চলতি ২০২০-২১ অর্থবছরের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত ২ কোটি ৮৮ লক্ষ ১৮ হাজার শ্রমদিবসের কাজ হয়েছে৷ তিনি জানান, এমজিএনরেগায় ত্রিপুরা ২০১৭-১৮ অর্থবছরে ৪০৪ কোটি, ২০১৮-১৯ অর্থবছরে ৪৩৫ কোটি, ২০১৯-২০ অর্থবছরে ৭৩১ কোটি এবং ২০২০-২১ অর্থবছরের আগস্ট পর্যন্ত ৫৮৩ কোটি টাকা পেয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top