News Flash

  • Home
  • Uncategorized
  • মদের আসরে বিবাদ, চলল ধারালো অস্ত্র
Image

মদের আসরে বিবাদ, চলল ধারালো অস্ত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ মদের আসরে বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির দুটি পা কেটে দিয়েছে অপর এক ব্যক্তি৷ চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বিশালগড় এর লেম্বুতলী এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় সজল দাস নামে এক ব্যক্তি সজল মালাকারের বাড়িতে এসেছিল৷

তারা সেখানে মদের আসরে বসে৷ মদের আসরে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ বাক-বিতণ্ডার জেরেই সজল মালাকার ধারালো অস্ত্র দিয়ে সজল দাস এর দুটি পায়ে আঘাত করে৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ এ ব্যাপারে বিশালগড় থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ অভিযুক্ত সজল মালাকারকে খুঁজছে৷ ঘটনার পর থেকেই সে পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top