News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরে করোনার থাবা, আক্রান্ত আধিকারিক, নমুনা সংগ্রহ ৩৮ জনের
Image

পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরে করোনার থাবা, আক্রান্ত আধিকারিক, নমুনা সংগ্রহ ৩৮ জনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ অধিকর্তা সহ চারজন চিকিৎসক এবং দুই জন প্রশাসনিক আধিকারিক মিলিয়ে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরে ৩৮ জনের আজ কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে৷ তারা সকলেই বর্তমানে গৃহে একান্তবাসে রয়েছেন৷ কারণ, ওই দফতরের সহ-অধিকর্তা করোনা আক্রান্ত হয়েছেন৷ তিনি সম্প্রতি সকলকে নিয়ে বৈঠক করেছেন৷ তাই, ওই ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷


এ-বিষয়ে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা বলেন, আজ আমার নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এছাড়াও আরও তিন জন চিকিৎসক, দুই জন প্রশাসনিক আধিকারিক মিলিয়ে আজ আমরা ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তিনি বলেন, গত ১৭ অগাস্ট পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের সহ- অধিকর্তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন৷ সম্প্রতি তিনি আমাদের সাথে বৈঠক করেছেন৷ তাই, আজ আমরা নমুনা দিয়েছি৷


প্রসঙ্গত, স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি এখন ত্রিপুরায় করোনা-র থাবা পড়েছে স্বাস্থ্য দফতরেও৷ দফতরের সহ-অধিকর্তার করোনা আক্রান্তের ঘটনায় সকলেই ভীষণ চিন্তায় পড়েছেন৷ ইতিমধ্যে ওই দফতর স্যানিটাইজ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top