News Flash

  • Home
  • Uncategorized
  • অনুজকে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার অগ্রজ
Image

অনুজকে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার অগ্রজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার উত্তর সরাসরি বাজারে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে অপর ভাই গুরুতরভাব আহত হয়েছে৷ আহত ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাই মদন বিশ্বাস প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই সাধন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে৷রক্তাক্ত অবস্থায় সাধন বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷এ ব্যাপারে বিলোনিয়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ বড় ভাই মদন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই গুরুতর ভাবে আহত হওয়ার সংবাদে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল৷ এরই পরিণতিতে বড় ভাই প্রকাশ্যে ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে৷ স্থানীয় মানুষজন এগিয়ে না আসলে তাকে হত্যা করা হতো বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top