News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরাম-ত্রিপুরা সীমানা নির্ধারণে উত্তরের ডিএমকে চিঠি দিয়েছেন কাঞ্চনপুরের মহকুমাশাসক
Image

মিজোরাম-ত্রিপুরা সীমানা নির্ধারণে উত্তরের ডিএমকে চিঠি দিয়েছেন কাঞ্চনপুরের মহকুমাশাসক

আগরতলা, ১৮ আগস্ট (হি.স.)৷৷ জম্পুই হিলসব্লকের অধীন ফুলডুঙসেই গ্রাম মিজোরামের অংশ হিসেবে নথি প্রকাশিত হয়েছে৷ তাতে ত্রিপুরার নাগরিক ১৩০ জনকে মিজোরামের ভোটার হিসেবে দেখানো হচ্ছে৷ তাই ত্রিপুরা ও মিজোরামের সঠিক সীমানা নির্ধারণের পদক্ষেপ নেওয়ার জন্য উত্তর ত্রিপুরার জেলাশাসককে চিঠি দিয়েছেন কাঞ্চনপুরের মহকুমাশাসক৷


কাঞ্চনপুরের মহকুমাশাসক চাঁদনি চন্দের চিঠিতে বলা হয়েছে, মিজোরামের ৩৭ নম্বর হাচেক জনজাতি সংরক্ষিত বিধানসভা আসনের পর্যালোচনা করে কিছু বিষয় নজরে এসেছে৷ তিনি বলেন, ফুলডুঙসেই ভিলেজ কাউন্সিল জম্পুই ফুলডুঙসেই আসনের অংশ হিসেবে নথিভুক্ত হয়েছে৷ পাশাপাশি দেখা যাচ্ছে, ত্রিপুরার নাগরিক ১৩০ জন জম্পুই ফুলডুঙসেইর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন৷ তাঁদের নাম ত্রিপুরার ভোটার তালিকায়ও রয়েছে এবং ফুলডুঙসেইর আরওআর-এ নাম থাকায় তাঁরা রেশন সামগ্রী সংগ্রহ করছেন৷ তিনি বলেন, ওই ১৩০ জন কাঞ্চনপুর মহকুমার ফুলডুঙসেই রেশন দোকান থেকে সামগ্রী সংগ্রহ করছেন৷

তাঁর কথায়, সম্প্রতি পূর্ত দফতরের রাস্তা নির্মাণে জম্পুই আরডি ব্লকের অধীনে কাওনপুই সীমান্ত গ্রাম পর্যন্ত গিয়েছে৷ তাতে ফুলডুঙসেইর পূর্ব অংশে মিজোরাম এবং পশ্চিম অংশে ত্রিপুরার অবস্থান৷ তিনি বলেন, ঐতিহ্যগতভাবে ফুলডুঙসেই ভিলেজ কাউন্সিল সর্বাঙ্গেই ত্রিপুরার অভিন্ন অংশ হিসেবে গৃহীত হয়েছে৷ ফলে, ওই ভিলেজ কাউন্সিল মিজোরামের অংশে অন্তর্ভুক্তি এবং বাসিন্দাদের ভোটার তালিকায় নাম জুড়ে যাওয়ায় সামগ্রিক বিষয় খুবই জটিল পরিস্থিতির তৈরি করেছে৷ তাই, জরুরি ভিত্তিতে মিজোরাম এবং ত্রিপুরার সীমানা নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ এতে সমগ্র ফুলডুঙসেই ভিলেজ কাউন্সিল ত্রিপুরার অংশ হিসেবেই বিবেচিত হতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top