News Flash

  • Home
  • Uncategorized
  • পিএম কেয়ারের ফান্ড পাবে না এনডিআরএফ, জানালো সুপ্রিম কোর্ট
Image

পিএম কেয়ারের ফান্ড পাবে না এনডিআরএফ, জানালো সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি. স.): পিএম কেয়ার ফান্ডের টাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল এনডিআরএফকে দেওয়ার আর্জি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।মঙ্গলবার বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দুটি ফান্ড পৃথক। পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলায় নতুন পরিকল্পনা গ্রহণের দাবিতে আর্জি জানানো হয়েছিল দেশের শীর্ষ আদালতকে।

এই প্রসঙ্গে সুপ্রিমকোর্ট জানিয়েছে যে ২০১৮ সালে এই সংক্রান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে নতুন করে আর পরিকল্পনা নেওয়ার কোনও প্রয়োজন নেই। সেন্টার ফর পাবলিক লিটিগেশনের তরফ থেকে আইনজীবী প্রশান্ত ভূষণ এই পিটিশন দায়ের করেছিলেন। প্রশান্ত ভূষণ এর তরফ থেকে বর্ষিয়ান আইনজীবী দুষ্মন্ত দুবে জানিয়েছেন, সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পিএম কেয়ার ফান্ড গড়ে তোলা হয়েছে। এর কোনও প্রকারের গুরুত্ব নেই। ফলে বিপর্যয় মোকাবিলা আইনের ১১ নম্বর ধারা অনুযায়ী করোনা মোকাবিলায় একটি নতুন জাতীয় পরিকল্পনা প্রস্তুত করা উচিত। জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলের অর্থ দিয়েই করোনা মোকাবিলা করা উচিত। স্বাস্থ্য সংকট হওয়া সত্ত্বেও এই তহবিলের টাকা সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থা গুলি ব্যবহার করতে পারছে না।

পিএম কেয়ার ফান্ড বর্তমানে সিএজি নজরদারির বাইরে। এমনকি এই ফান্ডকে তথ্য জানার অধিকার আইনের বাইরে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে পিএম কেয়ার ফান্ড এর অর্থ কি জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল স্থানান্তর করা হোক। কিন্তু দেশের শীর্ষ আদালতে আর্জি খারিজ করে দিয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top