News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় মা মনসা পূজা অনুষ্ঠিত
Image

ত্রিপুরায় মা মনসা পূজা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ আগস্ট (হি.স.) : শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর এই দিনেই পূজা অনুষ্ঠিত হয়। তবে, এবছর করোনা-র প্রকোপে আড়ম্বর ছাড়াই মা মনসা-কে পূজা করা হচ্ছে। প্রতিবছরের ন্যায় এবছরও আগরতলায় দুর্গাবাড়িতে মনসা পূজা-র আয়োজন করা হয়েছে।

এ-বিষয়ে পুরোহিত বলেন, আজ শ্রাবণ মাসের সংক্রান্তি। আজকের দিনেই মা মনসা-র আরাধনা করা হয়। বিকেলে আরতি হবে। তারপর কালকে দশমী হওয়ার পর ঘট্ রাজবাড়িতে চলে যাবে। তাঁর কথায়, ত্রিপুরাবাসীর মঙ্গল কামনায় রাজন্য আমল থেকেই দুর্গাবাড়িতে বিষ হরির পূজা হচ্ছে। এ-বছরও তার ব্যতিক্রম হয়নি।

এদিকে, ত্রিপুরায় বিভিন্ন স্থানে মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্যবারের মতো জৌলস নেই। তবে মায়ের আরাধনায় কেউ কোন খামতি রাখেনি। ওই মনসা পূজা-কে ঘিরে ঘট যেদিন বসেছে সেদিন থেকে একমাস ধরে নিয়মিত পদ্মপুরাণ পাঠ হয়েছে। অন্যান্য বছর পদ্মপুরাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু, এবছর করোনা-র প্রকোপে সেই উৎসবে বাধা পড়েছে। তবে, বাড়িঘরে স্বাস্থ্যবিধি মেনে মা মনসার পূজা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top