News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত
Image

প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত

হায়দরাবাদ, ১৭ আগস্ট (হি.স.) : জীবনযুদ্ধে হেরে গেলেন পরিচালক নিশিকান্ত কামাত। সোমবার বিকাল ৪.২৪ মিনিটে  হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে পরিচালকের। মাত্র ৫০ বছর  বয়সে লিভার সিরোসিসে মৃত্যু হয় দৃশ্যম খ্যাত পরিচালকের । তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন দীর্ঘদিনের বন্ধু অভিনেতা রীতেশ দেশমুখ।

লিভার সিরোসিসের সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন দৃশ্যম খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত। অতীতের সেই সমস্যাই চাগাড় দিয়ে উঠায় গত কয়েকদিন ধরে ভর্তি রয়েছেন হাসপাতালে।অবশেষে সোমবার থেমে গেল সব লড়াই। হায়দরাবাদের এআইজি হাসপাতালের তরফে জানানো হয় লিভার সিরোসিরের সমস্যার জেরে বিকাল ৪.২৪ মিনিটে মৃত্যু হয়েছে পরিচালক নিশিকান্ত কামাতের। ৫০ বছর বয়সী পরিচালক নিশিকান্ত কামাতের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, তথা লাই ভরি ছবির লিড হিরো রীতেশ দেশমুখ।  তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া ।

মরাঠি ছবি ডম্বিভালি ফাস্টের সঙ্গে ২০০৫ সালে পরিচালক হিসাবে কাজ করা শুরু করেন নিশিকান্ত। প্রথম ছবিতে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি এসেছিল জাতীয় স্বীকৃতি। ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা মরাঠি ছবির পুরস্কার পেয়েছিল এই ছবি। প্রায় এক দশক পর নিশিকান্ত কামাত জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তাঁর মালায়লম ছবির হিন্দি রিমেক দৃশ্যমের জন্য। যে সাইকোজলিক্যাল থ্রিলারে লিড রোলে দেখা মিলেছিল অজয় দেবগণ ও তাবুর। এছাড়াও ইরফান খান অভিনীত মদারি, জন আব্রাহামের ফোর্স, এবং বহুল প্রশংসিত ছবি মুম্বই মেরি জানের পরিচালক নিশিকান্ত কামাত। পরিচালকের পাশাপাশি একজন সুদক্ষ অভিনেতা নিশিকান্ত কামাত। সাচেত আচ ঘারাত, রকি হ্যান্ডসম,ভাবেশ যোশি সুপারহিরো,ফুগে এবং জুলি-২’তে অভিনয় করেছেন নিশিকান্ত কামাত।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top