News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণে সঙ্কল্প করুন, বৃদ্ধি হোক স্বদেশী পণ্যের ব্যবহার : অমিত শাহ
Image

আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণে সঙ্কল্প করুন, বৃদ্ধি হোক স্বদেশী পণ্যের ব্যবহার : অমিত শাহ

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): ভারতকে আত্মনির্ভর করে তোলার জন্য ফের দেশবাসীর কাছে বিশেষ আবেদন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার, ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর আর্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণে সঙ্কল্প করুন, স্বদেশী পণ্য ব্যবহার করে দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ যোগদান রাখুন।


শনিবার সকালে টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, এই স্বাধীনতা দিবসে, আসুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হই এবং দেশীয় পণ্য ব্যবহার করে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখি। টুইটারে অমিত শাহ আরও লিখেছেন, আজ আমরা সত্যিই গর্বিত, যে স্বাধীন, শক্তিশালী এবং সক্ষম ভারতের স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা, তা পূরণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দরিদ্র ও বঞ্চিতদের ঘর, বিদ্যুৎ ও স্বাস্থ্য বীমা দেওয়ার পাশাপাশি দেশকে শক্তিশালী করে তুলছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top