News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমিত করার অপরাধে প্রবাসী ভারতীয়কে কারাদণ্ডের সাজা দিল মালয়েশিয়ার আদালত
Image

করোনা সংক্রমিত করার অপরাধে প্রবাসী ভারতীয়কে কারাদণ্ডের সাজা দিল মালয়েশিয়ার আদালত

কুয়ালালামপুর, ১৩ আগস্ট (হি. স.) : করোনাভাইরাস সংক্রমিত করার অভিযোগে এক প্রবাসী ভারতীয়কে পাঁচ মাসের কারাদণ্ডের সাজা দিয়েছে মালয়েশিয়ার আদালত। একইসঙ্গে তাঁকে ১২ হাজার রিঙ্গিত (মালয়েশিয় মুদ্রা) জরিমানাও করা হয়েছে।

জানা গেছে,  কেদাহতে একটি রেস্তোরাঁর মালিক ৫৭ বছর বয়সী ওই ভারতীয় গত জুলাই মাসে দেশ থেকে করোনা নেগেটিভ শংসাপত্র নিয়ে মালয়েশিয়ায় ফিরে এসেছিলেন। তাঁকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে অবাধে ঘুরে বেড়িয়েছেন। নিজের রেস্তোরাঁতেও নিয়মিত যাতায়াত করেছেন। কিছুদিন বাদে নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, তাঁর পরিবারের সদস্যদের শরীরেও মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার পরেও নিজের রেস্তোরাঁর কর্মী ও গ্রাহকদের সঙ্গে মেলামেশা করেছেন। ফলে রেস্তোরাঁর বহু কর্মী ও গ্রাহকও আক্রান্ত হয়েছেন। ওই প্রবাসী ভারতীয়র মাধ্যমে এখন পর্যন্ত মালয়েশিয়ার তিনটি প্রদেশের ৪৫ জনের শরীরে মহামারী ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। সাজাপ্রাপ্ত ওই ভারতীয় করোনায় আক্রান্ত হয়ে কেদাহ’র একটি হাসপাতালে এখন চিকিৎসাধীন। ইচ্ছাকৃতভাবে করোনা ছড়ানোর অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে স্থানীয় প্রশাসন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায়  আলোর সেতার ম্যাজিস্ট্রেট কোর্ট নামে বিশেষ আদালত পাঁচ মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top