News Flash

  • Home
  • Uncategorized
  • বন্য হাতিকে গুলি, ধৃত যুবক পুলিশ রিমান্ডে
Image

বন্য হাতিকে গুলি, ধৃত যুবক পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ আগস্ট৷৷ তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার চাম্পাই এলাকায় বন্য হাতিকে লক্ষ করে গুলি করার ঘটনায় জড়িত এক যুবককে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত৷ ওই যুবকের নাম রমেন দেববর্মা৷ঘটনার বিবরণে জানা যায় গত চৌঠা আগস্ট চাম্পাই এলাকায় বন্য হাতির দল নেমে আসে৷ খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা সেখানে ছুটে যায়৷তখন ঐ এক যুবক বন্যহাতিকে লক্ষ্য করে গুলি চালায়৷ এব্যাপারে বনদপ্তর এর পক্ষ থেকে মুঙ্গিয়াকামি থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়৷ গুলি চালানোর ঘটনায় জড়িত যুবক রমেন দেববর্মাকে ৫ আগস্ট গ্রেপ্তার করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ৷ তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়৷ জেলহাজত থেকে তাকে পুনরায় আদালতে তোলা হলে আদালত তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে মুঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top