News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন জোটসঙ্গীর বিরুদ্ধে সরব শিবসেনা
Image

প্রাক্তন জোটসঙ্গীর বিরুদ্ধে সরব শিবসেনা

মুম্বই, ১২ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রে মহা বিকাশ আখারি সরকারকে ফেলে দিতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। সেপ্টেম্বরের মধ্যে এই প্রচেষ্টা হবে। বুধবার দলীয় মুখপত্র সামনায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছে শিবসেনা। সামনার সম্পাদকীয়তে শিবসেনা তরফ লেখা হয়েছে যে, নিজেদের বিরুদ্ধ আদর্শে চলা সরকারকে ফেলে দিতে বরাবরই তৎপর বিজেপি।রাজস্থানে নিজেদের সরকার বাঁচাতে সক্ষম হয়েছে কংগ্রেস। শুক্রবার থেকে সেখানে অধিবেশন বসবে বিধানসভায়।অশোক গেহলটের আস্থা ভোটে জেতা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিজেপির ভাঙা-গড়া খেলা নিয়ে সবাই এখন অট্টহাস্য করছে। বিরুদ্ধ রাজনৈতিক আদর্শ মেনে চলা সরকারগুলিকে ফেলতে সর্বদা তৎপর বিজেপি। পর্যাপ্ত পরিমাণে বিধায়ককে নিজের দিকে করতে না পেরে রণে ভঙ্গ দিয়েছে শচীন পাইলট। 

অশোক গেহলটের চক্রব্যূহ নীতির কাছে হার স্বীকার করেছে বিজেপি। বিজেপি নেতারা বলে চলেছে যে সেপ্টেম্বরের মধ্যেই মহারাষ্ট্রের সরকার ফেলে দেওয়া হবে। একই পদ্ধতিতে ঝাড়খন্ড সরকারের পতন ঘটাতে তৎপর গেরুয়া শিবির। গত একমাস ধরে অপারেশন পদ্ম জারি ছিল রাজস্থানে। কিন্তু ব্যর্থ হয়েছে বিজেপি। মহারাষ্ট্র সেই একই পদ্ধতিতে ব্যর্থ হবে তারা। উল্লেখ করা যেতে পারে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বড রা, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী র সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন শচীন পাইলট। তারপরেই কংগ্রেসের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়েছিল তার সমাপ্তি ঘটে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top