News Flash

  • Home
  • Uncategorized
  • নদীপথে পণ্য আমদানি-রফতানি, বৈঠক সারলেন ব্যবসায়ীরা
Image

নদীপথে পণ্য আমদানি-রফতানি, বৈঠক সারলেন ব্যবসায়ীরা

আগরতলা, ১১ আগস্ট (হি. স.) : নদীপথে পণ্য আমদানি-রফতানির জন্য ভবিষ্যৎ কর্ম পদ্ধতি চূড়ান্ত করতে এবং পণ্য পরিবহনে সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই লক্ষ্যে আজ সোনামুড়ায় এক প্রস্থ বৈঠক সারলেন ব্যবসায়ীরা। তাতে, ৫০ টন সিমেন্ট পরীক্ষামূলক পণ্য পরিবহনের সূচনায় বাংলাদেশ থেকে আমদানি করা হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠক শেষে ত্রিপুরার ব্যবসায়ীরা বিএসএফ-র সাথে নদীপথে জিরো পয়েন্ট পর্যন্ত পরিদর্শন করেছেন।

আজ ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্স, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতর এবং অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন সোনামুড়া-দাউদকান্দি নদীপথে বাণিজ্যের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এ-বিষয়ে মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় বলেন, আজ সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হল-এ ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে, ভবিষ্যৎ কর্ম পদ্ধতি এবং পণ্য পরিবহনে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাতে, কয়লা, সিমেন্ট, মাছ বাংলাদেশ থেকে আমদানি এবং আদা, শুঁটকি, চকোলেট বাংলাদেশে রপ্তানি নিয়ে ব্যবসায়ীরা প্রস্তুত, সে-কথা জানিয়েছেন।

সুজিতবাবুর-র কথায়, সোনামুড়া জেটি সংলগ্ন স্থানে সামান্য সমস্যা রয়েছে। তা ইতিমধ্যেই সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, যাবতীয় সমস্ত কাজ চূড়ান্ত হয়ে গেছে। তিনি জানান, নদীপথে পণ্য পরিবহনে বাংলাদেশের অংশে সামান্য বাধা-বিপত্তি রয়েছে। আজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ওই নদীপথ পরিদর্শন করছেন।  এদিন তিনি জানান, ব্যবসায়ীরা আজ বিএসএফ-কে সাথে নিয়ে নদীপথে জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন। সাথে তিনি যোগ করেন, বাংলাদেশ থেকে পরীক্ষামূলক পণ্য পরিবহনে ৫০ টন সিমেন্ট রফতানির জন্য সে-দেশের একটি সংস্থা প্রস্তুত হয়ে রয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top