News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় ভারতে ৪.৭৭ লক্ষের বেশি করোনা-নমুনা পরীক্ষা : আইসিএমআর
Image

২৪ ঘন্টায় ভারতে ৪.৭৭ লক্ষের বেশি করোনা-নমুনা পরীক্ষা : আইসিএমআর

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): দেশে এবার অনেকটাই কমল কোভিড-১৯ স্যাম্পেল পরীক্ষা। ৮ আগস্ট সারা দিনে ভারতে ৭.১৯ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছিল, কিন্তু বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারা দিনে) ভারতে ৪,৭৭,০২৩টি কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে এক দিনে (রবিবার সারা দিনে) ৪,৭৭,০২৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।


করোনা-সংক্রমণ ও মৃত্যুর নিরিখে একের পর রেকর্ড গড়েই চলেছে ভারত। মারণ এই ভাইরাসকে সামাল দিতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ৯ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,৪৫,৮৩,৫৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ৯ আগস্ট ৪,৭৭,০২৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে শনিবার সারা দিনে ভারতে ৭,১৯,৩৬৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছিল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top