News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাসে আক্ৰান্ত অসমের পুলিশপ্রধান ভাস্করজ্যোতি মহন্ত
Image

করোনা ভাইরাসে আক্ৰান্ত অসমের পুলিশপ্রধান ভাস্করজ্যোতি মহন্ত

গুয়াহাটি, ১০ আগস্ট (হি.স.) : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অসম পুলিশের মহানির্দেশক (ডিআইজি) ভাস্করজ্যোতি মহন্ত। সোমবার তাঁর অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল। রিপোর্ট আসে পজিটিভ। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারদের নির্দেশে তিনি গৃহ একান্তবাসে চলে গেছেন। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, গতকাল ডিজিপি মহন্তের সামান্য জ্বর ও কাশির উপসর্গ দেখা দিয়েছিল। তাই ডাক্তারের পরামর্শে আজ তাঁর রেপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। তাঁর গাড়ি চালকের দেহেও করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে, জানান তিনি।  

উল্লেখ্য, রাজ্য পুলিশে সদর দফতরের মোট ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে অবশ্য অধিকাংশ আরোগ্য লাভ করেছেন। এডিজিপি (আইন-শৃঙ্খলা) জিপি সিং তাঁর টুইট হ্যান্ডলে লিখেছেন গতকাল ৯ আগস্ট পর্যন্ত রাজ্য পুলিশের মোট ২,২৫০ জন করোনা ভইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১,৭৩৪ জন সুস্থ হওয়ার পাশাপাশি ছয়জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত অসমে এই খবর লেখা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮,৮৩৭। এর মধ্যে ৪২,৩২৫ জন সুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যুবরণ করেছেন ১৪৫ জন। সক্রিয় রোগী ১৬,৩৬৫ জনের চিকিৎসা চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top