News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে কমছে করোনা পজিটিভের হার, মোট আক্রান্ত ৫৭৭১৪ জন, দৈনিক এক লক্ষ টেস্টের লক্ষ্য, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪০
Image

অসমে কমছে করোনা পজিটিভের হার, মোট আক্রান্ত ৫৭৭১৪ জন, দৈনিক এক লক্ষ টেস্টের লক্ষ্য, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪০

গুয়াহাটি, ৯ আগস্ট (হি.স.) : অসমে ধীরে ধীরে কমছে করোনা পজিটিভের হার। গতকাল একদিনে ২,২১৮ জনের শরীরে নতুন করো কোভিড-১৯ সংক্রমণের তথ্য এসেছে। এই সংখ্যা নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭,৭১৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে কামরূপ মহানগর জেলার ২৯৯, কাছাড়ের ১৬৫, নগাঁওয়ের ১৫০ এবং ডিব্ৰুগড় জেলার ১৪২ জন বাসিন্দা রয়েছেন। গত ২৪ ঘণ্টায় অসমে কোভিডের ৫৪,৮৪৫টি নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

সরকারি সূত্রের খবর নতুন কোভিড পজিটিভ সহ রাজ্যে এখনও সক্ৰিয় রোগীর সংখ্যা ১৬,৯৮০। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গতকাল আটজনকে নিয়ে প্ৰাণ হারিয়েছেন ১৪০ জন। অন্যদিকে শনিবার রাত পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে ১,৭৮২ জন রোগীর নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় তাঁদের ছুটি দেওয়া হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনা যুদ্ধে বিজয়ী রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪০,৫৯১ জন।

এদিকে রাজ্যের স্বাস্থ্য দফতরের সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সৰ্বাধিক ৫৯,০৬৪টি কোভিড টেস্ট সম্পন্ন হয়েছে। আগামী ১২ আগস্ট থেকে প্রতিদিন এক লক্ষ টেস্ট করার লক্ষ্য নিয়েছে স্বাস্থ্য দফতর। কোভিড অতিমারির সঙ্গে মোকাবিলার করতে টেস্টকে অগ্ৰাধিকার দিতে চাইছেন বিভাগীয় কর্তৃপক্ষ। বৰ্তমান দিনে ৫০ থেকে ৬০ হাজার কোভিড টেস্ট হচ্ছে বলে জানানো হয়েছে। জানানো হয়েছে, অসমের বিভিন্ন জেলায় কোভিড টেস্টে পজিটিভের হার ১.৫ থেকে ২১ শতাংশ পর্যন্ত নেমে এসেছে।

গতকাল যে আটজন মৃত্যুবরণ করেছেন তাঁরা নলবাড়ির মোহন তালুকদার (৪৫) ও আজিজুর রহমান (৫২), তিনসুকিয়ার নারায়ণ চন্দ্ৰ ডেকা (৫৪) ও দুলু পাল (৫০), মরিগাঁওয়ের তুরাব আলি (৪৮), কোকরাঝাড়ের সুফলা গগৈ (৪৬), নগাঁওয়ের খনীন্দ্ৰ নাথ (৫৫) এবং ডিব্ৰুগড়ের প্ৰকাশ জৈন (৬০)।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top