News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় চিকিৎসক হেনস্তা অভিযুক্ত চারের ১৮ আগস্ট পর্যন্ত জেল হাজত, টিআই প্যারেড ১০ই
Image

আগরতলায় চিকিৎসক হেনস্তা অভিযুক্ত চারের ১৮ আগস্ট পর্যন্ত জেল হাজত, টিআই প্যারেড ১০ই

আগরতলা, ৭ আগস্ট (হি.স.)৷৷ কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসক হেনস্তার অপরাধে ধৃত চারজনকে ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷ পাশাপাশি তদন্তকারী অফিসারের আবেদনে আগামী ১০ আগস্ট তাদের টিআই প্যারেড মঞ্জুর করেছেন ফার্সক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দৌরথি জমাতিয়া৷


প্রসঙ্গত, ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসকের সাথে দুর্ব্যবহারের ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে অভিযুক্ত চারজন গতকাল আত্মসমর্পণ করেছিলেন৷ গতকালই পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছিল৷ আদালত তাদের এক দিনের জেল হেফাজতে পাঠিয়েছিল৷


আজ শুক্রবার পুনরায় তাদের আদালতে তোলা হয়েছিল৷ ভিডিও কনফারেন্সিঙের মাধ্যেমে শুনানি পর্বে ফার্সক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দৌরথি জমাতিয়া অভিযুক্তদের ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷ এদিকে, পুলিশ আদালতে টিআই প্যারেডের আবেদন জানিয়েছিল৷ কিন্তু কোভিড কেয়ার সেন্টারে হেনস্তার শিকার ডা. সংগীতা চক্রবর্তী বর্তমানে একান্তবাসে রয়েছেন৷ ৯ আগস্ট পর্যন্ত তিনি একান্তবাসে থাকবেন৷ তাই, তদন্তকারী অফিসার আদালতে অভিযুক্তদের ১০ আগস্ট টিআই প্যারেডের আবেদন জানিয়েছিলেন৷ আদালত ওই আবেদনের মঞ্জুরি দিয়েছে৷

প্রসঙ্গত, বিশ্বজিৎ দাস, রঞ্জিত সাহা, মিরন দাস এবং সহকারী সরকারি আইনজীবী কর্ণজিৎ দে ওই ঘটনায় অভিযুক্ত৷ তাদের বিরুদ্ধেই মামলা চলছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top