News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়কের কোভিড সেন্টার পরিদর্শনকাণ্ডে সাময়িক বরখাস্ত ডাক্তার, ক্ষুব্ধ চিকিৎসকদের তিনটি সংগঠন
Image

বিধায়কের কোভিড সেন্টার পরিদর্শনকাণ্ডে সাময়িক বরখাস্ত ডাক্তার, ক্ষুব্ধ চিকিৎসকদের তিনটি সংগঠন

আগরতলা, ৫ আগস্ট (হি.স.)৷৷ ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. উত্তমকুমার ভট্টাচার্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ এ ঘটনায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসকদের তিনটি সংগঠন৷ অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখা এবং এজিএমসি টিচার্স ফোরাম বুধবার ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে৷


এ-বিষয়ে ডা. দামোদর চট্টোপাধ্যায় বলেন, করোনা মোকাবিলায় চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই জারি রেখেছেন৷ অথচ, কোভিড কেয়ার সেন্টারে কর্তব্যরত চিকিৎসককে ত্রিপুরা সরকার কোনও কারণ না দেখিয়ে বরখাস্ত করেছে৷ আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি এবং সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানাচ্ছি, বলেন তিনি৷


একই সুরে ডা. অনিমেষ চৌধুরী বলেন, চিকিৎসককে সাময়িক বরখাস্তের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত এবং হতাশ৷ কোনও কারণ না দেখিয়ে অন্যায়ভাবে ডা. উত্তম ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়েছে৷ তিনি বলেন, স্বাস্থ্যকর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলায় কাজ করে চলেছেন৷ সে জায়গায় ত্রিপুরা সরকারের এই কঠোর সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না৷

প্রসঙ্গত, ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ পরিদর্শনে গিয়েছিলেন৷ এর পর থেকে প্রশাসনের সাথে তাঁর তরজার লড়াই চলছে৷ এরই মাঝে ওই চিকিৎসককে ত্রিপুরা সরকার সাময়িক বরখাস্ত করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top