News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বমঞ্চে ভারতের কন্ঠস্বর ছিলেন সুষমা স্বরাজ : প্রধানমন্ত্রী
Image

বিশ্বমঞ্চে ভারতের কন্ঠস্বর ছিলেন সুষমা স্বরাজ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেত্রী সুষমা স্বরাজের প্রথম মৃত্যু-বার্ষিকীতে শোকে ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করে ভারাক্রান্ত মনে প্রধানমন্ত্রী টুইটারে লিখলেন, প্রথম পুণ্য তিথিতে সুষমা জিকে ভীষণ মনে পড়ছে।

বৃহস্পতিবার টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রথম পুণ্য তিথিতে সুষমা জিকে ভীষণ মনে পড়ছে। তাঁর অকাল ও দুর্ভাগ্যজনক প্রয়াণ অনেককেই কাঁদিয়েছে। নিঃস্বার্থে দেশের সেবা করেছেন তিনি এবং বিশ্ব মঞ্চে ভারতের কন্ঠস্বর ছিলেন। প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ আগস্ট, রাতে দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সুষমা স্বরাজ। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সুষমা স্বরাজ। যে কারণে ওই বছরের লোকসভা নির্বাচনেও অংশ নেননি তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top