News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে খোলা আকাশের নীচে ক্লাস শুরু ১৫ আগস্টের পর
Image

করোনা : রাজ্যে খোলা আকাশের নীচে ক্লাস শুরু ১৫ আগস্টের পর

আগরতলা, ৫ আগস্ট (হি.স.)৷৷ করোনা পরিস্থিতিতে ছয় মাস ধরে বিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধ৷ তাই এখন খোলা আকাশের নীচে ক্লাস বসবে৷ পারস্পরিক দূরত্ব বজায় রেখে সবর্োচ্চ পাঁচ জন ছাত্রছাত্রীকে পড়াবেন শিক্ষকরা৷ আগামী ১৫ আগস্টের পর থেকে ত্রিপুরায় ওই সরকারি সুকলের ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ উদ্যোগ শুরু হচ্ছে৷


প্রসঙ্গত, গত ১৭ মার্চ থেকে ত্রিপুরায় করোনা-র প্রকোপে সুকলে পঠন-পাঠন বন্ধ রয়েছে৷ তাই, ত্রিপুরায় ধাপে ধাপে ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ তাতে, রেকর্ডিং করে, টেলিভশন, দূরদর্শন, ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার, একটু খেলো একটু পড়ো এবং সম্প্রতি কল সেন্টারের মাধ্যমে ছাত্রছাত্রীদের পঠন-পাঠন জারি রেখেছে৷ তাতেও একাংশের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না৷ তাই, খোলা আকাশের নীচে ক্লাস চালু করার জন্য সম্প্রতি ত্রিপুরা মন্ত্রিসভা সম্মতি দিয়েছে৷

তাতে তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একজন শিক্ষক সবর্োচ ৫ জন ছাত্রছাত্রীকে পড়াবেন৷ সপ্তাহে দশ ঘণ্টা পড়াতে হবে৷ পারস্পরিক দূরত্ব বজায় রেখে ওই ক্লাস শুরু হবে৷ একই পদ্ধতি পরবর্তী ধাপেও শুরু হবে৷ ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের সপ্তাহে ১২ ঘণ্টা এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সপ্তাহে ১৫ ঘণ্টা পড়াবেন শিক্ষকরা৷


এক্ষেত্রে পাঠ্যক্রমের বিজ্ঞান ও গণিত ৬০ শতাংশ এবং বাংলা, ইংরেজি, এসএসটি এবং এনভায়রনমেন্ট ৫০ শতাংশ পড়াবেন৷ ত্রিপুরার এই সিদ্ধান্তের খবর পেয়ে ইতিমধ্যে মহারাষ্ট্র, সিকিম, মণিপুরে এই পদ্ধতিতে ক্লাস শুরু হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top