News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-র থাবা, নাগাল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর সরকারি বাসভবন সিল
Image

করোনা-র থাবা, নাগাল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর সরকারি বাসভবন সিল

কোহিমা, ৬ আগস্ট (হি.স.) : করোনা থাবা বসিয়েছে নাগাল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। একসাথে কয়েকজন কর্মচারীর করোনা আক্রান্তের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর সরকারি বাসভবন সিল করে দিয়েছে স্বাস্থ্য দফতর। সাথে স্বাস্থ্যমন্ত্রীকে গৃহে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এখন বাড়িতে থেকেই কাজ করবেন।

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এস পাংন্যু ফোম নিজের টুইট হ্যান্ডলে লিখেছেন, তাঁর সরকারি বাসভবনের সাথে যুক্ত কয়েকজন সহকারী কর্মী, দুই দেহরক্ষী এবং চার গৃহরক্ষীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। সঙ্গে সঙ্গে এসওপি মেনে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাথে তিনি যোগ করেন, নিয়ম মেনে আমিও আইসোলেশনে রয়েছি। বাড়িতে বসেই সরকারি সমস্ত কাজকর্ম করব।

সূত্রের খবর, নাগাল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। তবুও তিনি আইসোলেশনে থাকবেন বলে স্থির করেছেন। করোনা আক্রান্ত কর্মীদের ইতিমধ্যে কোভিড কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে।

এদিকে, পশুপালন ও ভেটেরিনারি পরিষেবা, নারী সম্পদ উন্নয়নের উপদেষ্টা আর খিঙের কোভিড-১৯ রিপোর্ট পুনরায় নেগেটিভ এসেছে। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনা আক্রান্ত সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top