বেঙ্গালুরু, ৪ আগস্ট (হি.স.): প্রাণঘাতী করোনাভাইরাসের গ্রাস থেকে মুক্তি পেলেন না কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াও। এবার করোনাভাইরাসের সন্ধান মিলেছে কর্ণাটকের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার শরীরে। চিকিৎসকদের পরামর্শে মণিপাল হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। মণিপাল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্ণাটকের বিরোধী দলনেতা এখন স্থিতিশীল ও সুস্থ রয়েছেন।মঙ্গলবার সিদ্দারামাইয়া নিজেই টুইট করে জানিয়েছেন, ‘আমি কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয়েছি। যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কাছে অনুরোধ করছি, লক্ষণ পরীক্ষা করান এবং নিজেকে কোয়ারেন্টিন রাখুন।’

করোনা-আক্রান্ত সিদ্দারামাইয়া, চিকিৎসাধীন মণিপাল হাসপাতালে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















