News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে অবসরপ্রাপ্ত ডাক্তারের বেআইনী ক্লিনিকে অবৈধ গর্ভপাত হাতেনাতে ধরলেন জেলাশাসক
Image

উদয়পুরে অবসরপ্রাপ্ত ডাক্তারের বেআইনী ক্লিনিকে অবৈধ গর্ভপাত হাতেনাতে ধরলেন জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর ২ আগস্ট৷৷ অবৈধ ভাবে গর্ভপাত করানো আইনত দণ্ডনীয় অপরাধ৷ কিন্তু রাজ্যের একাংশ অসাধু চিকিৎসক মোটা অঙ্কের বিনিময়ে এখনো অবৈধভাবে গর্ভপাত করাচ্ছে৷ রবিবার গোমতী জেলার জেলা শাসকের এক অভিযানে তা ফের একবার প্রমাণিত হয়ে গেল৷
ঘটনার বিবরণে জানা যায়, গোমতী জেলার উদয়পুর এলআইসি অফিসের পিছনে ঘর ভাড়া নিয়ে বিনা লাইসেন্সে ক্লিনিক খুলে বসেন চিকিৎসক বি সি দে৷ সেই ক্লিনিকে এই গুণধর চিকিৎসক মাসের পর মাস ধরে অবৈধ ভাবে মোটা টাকার বিনিময়ে গর্ভপাত করিয়ে যাচ্ছে৷ দীর্ঘ দিন ধরে গোমতী জেলা শাসকের নিকট এই অভিযোগ ছিল৷ আর সেই অভিযোগের ভিত্তিতে রবিবার গোমতী জেলার জেলা শাসক আচমকা গুণধর চিকিৎসক বি সি দে’র অবৈধ ক্লিনিকে হানা দেন৷ এই ক্লিনিকে যাওয়ার পরও জেলা শাসকের চোখ কপালে উঠে যায়৷


কারণ, অভিযোগের সত্যতা জেলা শাসক নিজের চোখে দেখেন৷ জেলা শাসক যখন সেই ক্লিনিকে হানা দেন তখনও বেশ কয়েকজন মহিলা সেই ক্লিনিকে গর্ভপাত করাতে আসেন৷ চিকিৎসক নিজেও ক্লিনিকে উপস্থিত রয়েছেন৷ ক্লিনিকের অভ্যন্তরের চিত্র দেখলে যে কারো মানে হবে এইটা কোন ক্লিনিক নয়, এইটা ছোট কোন হাঁসপাতাল৷ তবে এইদিন জেলা শাসক গুণধর চিকিৎসককে যে সকল প্রশ্ণ করেছেন, সেই সকল প্রশ্ণের কোন সঠিক উত্তর দিতে পারেননি চিকিৎসক৷

এমনকি চিকিৎসক নিজেও স্বীকার করে ওনার কাছে ক্লিনিক খোলার কোন লাইসেন্স নেই৷ জেলা শাসককে আচমকা নিজের অবৈধ ক্লিনিকে দেখতে পেয়ে গুণধর চিকিৎসক বি সি দে এইদিন এক প্রকার অবাক হয়ে যান৷ অভিযোগের সত্যতা নিজের চোখে দেখার পর জেলা শাসক ঐ চিকিৎসককে আইনত ব্যবস্থা গ্রহণের বার্তা দেন এবং এই অবৈধ ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top