News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজটিলায় ব্যবসা নিয়ে বিবাদের জেরে উত্তেজনা ফাঁড়িতে ধর্ণা দুই পক্ষের
Image

কলেজটিলায় ব্যবসা নিয়ে বিবাদের জেরে উত্তেজনা ফাঁড়িতে ধর্ণা দুই পক্ষের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ কলেজ টিলা প্রফেসর পাড়া এলাকায় ব্যবসা সংক্রান্ত ঝামেলাকে কেন্দ্র করে সন্ধ্যা রাতে উত্তেজনা ছড়ায়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হস্তক্ষেপ করে পুলিশ৷ ঘটনার রেশ গড়ায় কলেজটিলা ফাঁড়ি পর্যন্ত৷ দুপক্ষই পৃথক পৃথক অভিযোগ নিয়ে সন্ধ্যারাতে কলেজটিতে ফাঁড়িতে যায়৷


তবে এই ঘটনার বাড়বাড়ন্তের জন্য কলেজ টিলা ফাঁড়ির ওসি অরিন্দম রায়ের অদূরদর্শীতাকেই দায়ী করেছে অনেকেই৷ সম্পূর্ণ লক ডাউনের পরিস্থিতিতে বাজারগুলিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দোকান পর্যায়ক্রমে খোলার নির্দেশ দিয়েছে প্রশাসন৷ কিন্তু দেখা যাচ্ছে একাংশ ব্যবসায়ী শহরের যত্রতত্র দোকান খুলে বসেছেন৷ যে কারণে বাড়ছে জনসমাগম৷ অন্যদিকে এসমস্ত ব্যবসার আড়ালে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ৷ রবিবাব রাজধানি কলেজ টিলা প্রফেসর পাড়া এলাকায় অস্থায়ী ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয়দের ঝামেলা বাধে৷

ব্যবসায়ীদের বক্তব্য তাদের হুমকি দেওয়া হয়৷ একই সঙ্গে চলে ধস্তাধস্তি৷ এই ঘটনার রেশ গড়ায় কলেজটিলা ফাড়ি পর্যন্ত৷ দু’পক্ষই থানায় আসে৷ কিন্তু সমাধান সূত্র বের করতে ফাড়ির ওসির সামনে আলোচনা হয়৷ একটা সময় দুই ব্যবসায়ীকে ওসি-র সামনেই টেনে হিচড়ে বের করে দেওয়া হয়৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য লক ডাউনের এই পরিস্থিতিতে একাংশ ব্যবসায়ীর কারণে এলাকায় ভীড় বাড়ছে৷
এর জন্য তাদের অন্যত্র ব্যবসা করার জন্য বলা হয়েছে৷ কিন্তু তারা উল্টে এই সমস্ত ব্যবসায়ীরা ঝামেলা বাধাচ্ছে৷ এই নিয়ে সমস্যা দেখা দেয়৷ তবে বিষয়টি নিয়ে কলেজটিলা ফাড়ির ওসি আগেই পদক্ষেপ নিলে জল এতদুর গড়াত না বলে স্থানীয় মানুষের বক্তব্য৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top