News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক পরিস্থিতি ও কর্মসংস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ আখিলেশের
Image

আর্থিক পরিস্থিতি ও কর্মসংস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ আখিলেশের

লখনউ, ২ আগস্ট (হি. স.): সীমান্ত সংকট, আর্থিক দুরবস্থা এবং কর্মসংস্থানের অপ্রতুলতা নিয়ে কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে নিন্দায় মুখর হলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। রবিবার সকালে নিজের টুইট বার্তায় অখিলেশ লেখেন, করোনার সময়কালে দেশের সীমান্ত সহ ব্যবসা এবং কর্মসংস্থান কোনটাই সুরক্ষিত নয়।

অর্থনীতি এবং ব্যাংকের পরিস্থিতি নিম্নমুখী। স্থায়ী আমানত সহ একাধিক আমানতের সুদের হার ক্রমাগত কমিয়ে দেওয়া হচ্ছে। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে বাধ্য হচ্ছে মানুষ। বিজেপি সরকারের ভ্রান্ত নীতির জন্য মানুষ তার প্রিয়জনকে হারিয়েছে। নেটিজেনরাও হতোদ্যম হয়ে পড়েছে। উল্লেখ করা যেতে পারে দেশের আর্থিক পরিস্থিতি ভালো জায়গায় নিয়ে যাবার জন্য একাধিক আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তা সত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে মনে করে সমাজবাদী পার্টি সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top