News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় হোটেলে সেক্স রেকেট, আটক পাঁচ জোড়া কপোত কপোতি
Image

আগরতলায় হোটেলে সেক্স রেকেট, আটক পাঁচ জোড়া কপোত কপোতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ দীর্ঘদিন যাবতই রাজধানীতে এসব অবৈধ যৌনাচার মাথাচাড়া দিয়ে উঠেছে৷ শুক্রবার শহরের মরা চৌমুহনী তথা বি কে রোডে একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ পাঁচ জোড়া কপোত কপোতিকে আটক করেছে৷ সেক্স রেকেটে পুলিশের অতর্কিত হানায় দিশেহারা হয়ে এক যুবতী হোটেলের রুম থেকে পালাতে চেষ্টা করে৷ হোটেলের জানালা দিয়ে ঝাপ দেয় এবং অন্য এক বাড়ির ছাদে গিয়ে পড়ে৷ তাতে ওই যুবতী গুরুতর আহত হয়৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷


বর্তমান সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ এবং লকডাউন এর মধ্যেও এসব অবৈধ কার্যকলাপ বন্ধ নেই৷ শুক্রবার এমনই একটি সেক্স রেকেটে হানা দিল পূর্ব থানার পুলিশ৷রাজধানীর মরা চৌমুনী এলাকাতে একটি হোটেলে হানা দিয়ে সন্দেহভাজন কিছু কপোত-কপোতি কে আটক করল পুলিশ৷ স্থানীয়দের অভিযোগ হোটেলে সেক্স রাকেট চলত৷ এই অভিযোগের ভিত্তিতেই অভিযান করা হয়েছিল মরা চৌমুহনীতে বিজয়া প্যালেস নামে হোটেলটিতে৷ সেখানে অসংলগ্ণ অবস্থায় ধরা পড়ে ৫জন পুরুষ এবং ৫জন মহিলা৷ তাদের মধ্যে ১-২ জন নাবালিকা রয়েছেন বলে পুলিশের ধারণা৷ অবৈধভাবে সেক্স রেকেট চালানোর অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়৷
কিন্তু তাদের অধিকাংশই সাবালক এবং নিজেদের ইচ্ছায় একসাথে মিলিত হয়েছিল বলে পুলিশের কাছে দাবি করেন৷ পুলিশ তাদেরকে ব্যক্তিগত জামিনে মুক্তি দিতে বাধ্য হয়৷ এই ঘটনায় পুলিশ হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে৷ এ অভিযানের খবর জানাজানি হতেই বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্য এবং কৌতুহল সৃষ্টি হয়েছে৷ এ প্রসঙ্গে উল্লেখ্য ইতিপূর্বেও একবার রাজধানীর আম্বা সাম্বা সহ নামি কিছু হোটেল এবং রেস্টুরেন্টে সেক্স রেকেটের সন্ধান পেয়েছিল পুলিশ৷


অভিযোগ রাজধানীতে এখন বিলাতি মদের মতই সহজলভ্য হয়ে উঠছে লাস্যময়ী রমণীরা৷ ফেসবুক ,হোয়াটস্যাপ এসবসব সামাজিক মাধ্যমের পাশাপাশি গুগলে সার্চ করে অনলাইনে আগরতলায় বুকিং করা যাচ্ছে পছন্দসই মহিলা সঙ্গী৷ নাবালিকা, সাবালিকা, গৃহবধূ থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদে কর্মরত মহিলাদেরও অর্থের বিনিময়ে শয্যাসঙ্গী করা যাচ্ছে৷ বয়স, চেহারা এবং পেশাগত পরিচয়ের ভিত্তিতে ধার্য হচ্ছে ভোগ্য মূল্য৷ সূত্রের খবর অনলাইনে বুকিং নেওয়ার পর পছন্দসই ঠিকানায় খদ্দেরকে সন্তুষ্ট করতে চলে যাচ্ছেন পেশাদার যৌনকর্মীরা৷ অধিকাংশ ক্ষেত্রেই এজেন্ট এর মাধ্যমে পরিচালিত হচ্ছে রাজধানীর সেক্স রাকেট৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top