News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ডল সভাপতি সহ তিনজনকে পার্টি থেকে বরখাস্ত করল বিজেপি, খড়গ ঝুলছে আরও দুই নেতার ঘাড়ে
Image

মন্ডল সভাপতি সহ তিনজনকে পার্টি থেকে বরখাস্ত করল বিজেপি, খড়গ ঝুলছে আরও দুই নেতার ঘাড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এক মন্ডল সভাপতি সহ তিনজন কার্য্যকতাকে দল থেকে বহিস্কার করেছে বিজেপি৷ রবিবার বিজেপি রাজ্য কার্যনিবাহী কমিটির তরফ থেকে প্রচারিত এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷ প্রেস রিলিজে বলা হয়েছে আরও দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে৷


বিজেপির প্রচারিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তিন কার্যকর্তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পার্টি থেকে বহিস্কার করা হয়েছে৷ পার্টির রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা বরখাস্ত নামায় সাক্ষর করেছেন এবং তদুর্ধ পদাধিকারীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন৷
গত ২৯ মে বামুটিয়া মন্ডলের সভাপতি কাজল দে-এর বিরুদ্ধে সুনির্দিট কিছু অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়৷ গত ৪ জুন তিনি এর জবাবি পত্রে আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেন৷ পরবর্তী পর্য্যায়ে পার্টির রাজ্য সভাপতির নির্দেশ মোতাবেক রাজ্য স্তরের দায়িত্বপ্রাপ্ত বেশ কয়েকজন কার্যকর্তা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বিস্তারিত বিচার বিশ্লেষণ করেন৷

কিন্তু, পার্টি রাজ্য নেতৃত্ব কাজল দে’র দেওয়া জবাব সন্তুষ্ট হতে পারেনি৷ তার বিরুদ্ধে দলীয় শঙ্খলা ভঙ্গ এবং পার্টির ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে৷ এই অবস্থায় পার্টি সভাপতির কাছে রিপোর্ট পেশ করা হয়৷ রবিবার পার্টি প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা তাকে ছয় বছরের জন্য দল থেকে বহিস্কার করেছেন৷ একই সঙ্গে জেলা সভাপতিকে দেওয়া নির্দেশ মোতাবেক তাকে মন্ডল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷


একইভাবে দক্ষিণ জেলার বাসপদুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন গুহকেও পার্টির ভাবমূর্তি নষ্ট করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ছয় বছরের জন্য পার্টি থেকে বহিস্কার করা হয়েছে৷ পার্টির দক্ষিণ জেলাার সংখ্যালঘু মোর্চার কার্যকর্তা রহিম মিঞাকেও একই অভিযোগে বহিস্কার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে আনা অভিযাগের ভিত্তিতে উভয়কেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল৷ কিন্তু, তারা কেউই তাদের আত্মপক্ষ সমর্থন করে কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনি৷

অন্যদিকে, পার্টি রাজ্য কমিটির সদস্য তথা কৈলাসহর পুর পরিষদের সহসভাধিপতি নিতিশ দের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পার্টির প্রদেশ নেতৃত্বের কাছে জমা পড়েছে৷ এর উপর ভিত্তি করে রবিবার সমস্ত অভিযোগগুলির পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে পার্টির রাজ্য সভাপতি নিতিশ দেকে সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন৷ অনুরূপভাবে সুরমা মন্ডলের কার্য্যালয় সম্পাদক ননী গোপাল করের বিরুদ্ধেও দলীয় সংবিধান বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে৷ তাকেও সাত দিনের সময় দিয়ে রবিবার কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে৷ নির্দিষ্ট সময়ের মধ্য লিখিতভাবে তারা তাদের উপযুক্ত জবাব প্রদেশ কর্য্যালয়ে না পাঠালে তাদের বিরুদ্ধে পার্টির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজেপির প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top