News Flash

  • Home
  • Uncategorized
  • চরিত্র নিয়ে সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে ঘায়েল করে পালিয়ে গেল স্বামী
Image

চরিত্র নিয়ে সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে ঘায়েল করে পালিয়ে গেল স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ বামুটিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য গণেশ মণ্ডল৷ বর্তমান বামুটিয়া পঞ্চায়েত সমিতির সদস্য তিনি৷ অভিযোগ শনিবার ভোররাতে তার স্ত্রী অঞ্জনা সরকারের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ৷ দীর্ঘদিন যাবৎ গণেশ মণ্ডল তার স্ত্রীকে চারিত্রিক ভাবে দোষারোপ করে সন্দেহ করত৷ প্রতিনিয়ত শারীরিক নির্যাতন করত বলেও অভিযোগ৷ এই কারণে বিয়ের এক বছর পরই স্ত্রীকে বাধ্য হয়ে মামলা করতে হয়েছিল৷


পরবর্তী সময় দুই পক্ষের মীমাংসা হলে আবার স্বামীর সাথে সংসার শুরু করে অঞ্জনা৷ এরপরও তার সন্দেহবশত স্ত্রীর উপর নির্যাতন জারি ছিল৷ শনিবার ভোররাতে আচমকাই সে স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে স্ত্রীর অভিযোগ৷ শুরু হয় দুজনের ধবস্তাধবস্তি৷ এই সুযোগে অস্ত্র ফেলে দিয়ে স্ত্রীর গলা চেপে ধরে গণেশ৷ এই অবস্থায় স্ত্রীর বুকে ধারালো অস্ত্রের আঘাত লাগে৷ পরবর্তী সময়ে অঞ্জনার দুই ছেলে ছুটে এসে মাকে বাঁচায়৷ এই সুযোগে পালিয়ে যায় গণেশ মণ্ডল৷

স্ত্রী অঞ্জনা সরকার প্রাথমিক চিকিৎসার পর বাবার বাড়িতে চলে যান৷ পরবর্তী সময়ে শনিবার বিকেলে পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন তিনি৷একজন নির্বাচিত জনপ্রতিনিধির এই ধরনের বর্বরোচিত আক্রমণকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ দাবি উঠছে গণেশ মণ্ডলকে অতিসত্বর গ্রেফতার কারার দাবি উঠেছে৷ এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top