News Flash

  • Home
  • Uncategorized
  • কার পরামর্শে লকডাউন তোলা হচ্ছে, প্রশ্ন হাইকোর্টের
Image

কার পরামর্শে লকডাউন তোলা হচ্ছে, প্রশ্ন হাইকোর্টের

কলকাতা, ৫ জুন (হি. স.) :  ১ জুন থেকে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশ থেকে ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে লকডাউন। কলকাতা হাইকোর্ট শুক্রবার জানতে চাইল কার পরামর্শে লকডাউন তোলা হচ্ছে।

করোনা সংক্রমণ যখন বাড়ছে ঝড়ের গতিতে তখনই খুলে দেওয়া হচ্ছে দোকান ,বাজার,অফিস। এ নিয়ে প্রবল প্রতিক্রিয়া হচ্ছে বিভিন্ন মহলে। সামাজিক দূরত্বের বিধি অনেকেই মানছেন না। এর জেরে সংক্রমণ আরও দ্রুত ছড়াবে বলে অনুমান চিকিৎসকদের। সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট শুক্রবার জানতে চাইল কার পরামর্শে লকডাউন তোলা হয়েছে।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে সেকথা জানতে চাইল কলকাতা হাইকোর্টí আদালত থেকে জারি এক নির্দেশে এই তথ্য তলব করা হয়েছে। আদালতের তরফে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছে, লকডাউন তোলার আগে কারও পরামর্শ নেওয়া হয়েছিল কি? নেওয়া হয়ে থাকলে সেই ব্যক্তিরা কারা? তা আগামী ১১ জুনের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top