News Flash

  • Home
  • Uncategorized
  • মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে করোনার থাবা
Image

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে করোনার থাবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ বিএসএফ এবং টিএসআর ছাড়িয়ে ত্রিপুরায় করোনা এখন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস-এ (এমইএস) থাবা বসিয়েছে৷ করোনা সংক্রমিত জনৈক কর্নেল লিচুবাগানে অবস্থিত মিলিটারি স্টেশনে এসেছেন৷ গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ একই সাথে বহিঃরাজ্য ফেরত বিএসএফ ৩ নম্বর ব্যাটালিয়নেও একজনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷


৫৫ বছর বয়সি এমইএস আধিকারিক ইন্ডিগোর বিমানে ত্রিপুরায় এসেছেন৷ ওই বিমানে ২৫ জনের নমুনা নেওয়া হয়েছিল৷ তাঁদের মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ আক্রান্তদের ইতিমধ্যে ভগৎ সিং যুব আবাসে আনা হয়েছে৷


এদিকে, ওই ৭ জন করোনা আক্রান্তের মধ্যে ধলাই জেলায় নালকাটাস্থিত বিএসএফ ৩ নম্বর ব্যাটালিয়ানের এক আধিকারিক রয়েছেন৷ এ-নিয়ে বিএসএফ ৩ নম্বর ব্যাটালিয়নে ২ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন৷ ইতিপূর্বে ১৬৩ জন বিএসএফ জওয়ান করোনা সংক্রমিত হয়েছেন৷
গতকাল নতুন করে করোনা সংক্রমিতের তালিকায় একজন টিএসআর জওয়ানও রয়েছেন৷ তাছাড়া, একজনের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি৷ বাড়িতে একান্তবাসে ছিলেন এমন ৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top