News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদীয় কমিটি নিয়ে বৈঠক করলেন নাইডু ও বিড়লা
Image

সংসদীয় কমিটি নিয়ে বৈঠক করলেন নাইডু ও বিড়লা

নয়াদিল্লি, ১৯ মে (হি. স.):  দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সঙ্গে বৈঠক করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংসদে যে বিভিন্ন কমিটি রয়েছে সেই সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

রাজ্যসভার সচিবালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে মঙ্গলবার সংসদ ভবনে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর কার্যালয় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠকে যোগ দিয়েছিলেন দুই কক্ষের মহাসচিব ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা। একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এমনকি সংসদ চত্বরে করোনা মোকাবিলায় যে ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে তার পুনর্মূল্যায়নও করা হয়।এই বিষয় দুই মহাসচিবকে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। করোনা মোকাবিলায় সাংসদদের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

উল্লেখ করা যেতে পারে, প্রথম লকডাউন জারি করার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠক হল।সংসদীয় কমিটির বৈঠক কিভাবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হওয়া সম্ভব তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top