News Flash

  • Home
  • Uncategorized
  • মহামারি করোনা সংক্ৰমণ ঠেকাতে মিজোরামে লকডাউন বাড়ল ৩১ মে পৰ্যন্ত
Image

মহামারি করোনা সংক্ৰমণ ঠেকাতে মিজোরামে লকডাউন বাড়ল ৩১ মে পৰ্যন্ত

আইজল, ১৬ মে (হি.স.) : ১৭ মে তৃতীয় মেয়াদের লকডাউন শেষ হওয়ার আগে মিজোরামে ৩১ মে পৰ্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। মহামারি করোনার সংক্ৰমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিজোরাম সরকার। এর আগে গত বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্ৰী জোরামথাঙ্গার পৌরোহিত্যে এক বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন দল ও সংগঠনের নেতা-নেত্ৰীরা মুখ্যমন্ত্ৰীকে লকডাউনের মেয়াদ বাড়ানোর পরামৰ্শ দিয়েছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে কোভিড-১৯ নিয়ন্ত্ৰণে আনতে বিশেষ টাস্ক ফোৰ্স গঠন করা নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া ভিন রাজ্য থেকে নিজেদের গৃহরাজ্যে ফিরে আসা মানুষজনকে পৰ্যায়ক্ৰমে স্বাস্থ্য পরীক্ষা করা ছাড়াও আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওইদিনের বৈঠকে।

উল্লেখ্য, মিজোরামের একমাত্ৰ করোনা আক্ৰান্ত রোগীকে সুস্থ বলে গত ১১ মে আইজলে অবস্থিত জোরাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ছুটি দেওয়া হয়েছে। এর পর রাজ্যকে গ্ৰিন জোন হিসেবে ঘোষণা করা হয়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top