News Flash

  • Home
  • Uncategorized
  • কর্নাটকে লকডাউন অমান্যকারীদের চটের বস্তার পিপিই পরিয়ে অভিনব শাস্তি পুলিশের
Image

কর্নাটকে লকডাউন অমান্যকারীদের চটের বস্তার পিপিই পরিয়ে অভিনব শাস্তি পুলিশের

বেঙ্গালুরু, ২৪ এপ্রিল(হি.স.) : দিন দিন বাড়ছে কোরোনা সংক্রমণ। মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই আবার বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । কিন্তু তাও হুঁশ ফেরেনি অনেকের । তাই এই লকডাউন অমান্যকারীদের অভিনব শাস্তি দিল পুলিশ।  কর্নাটকের কোপ্পাল জেলার অশোকা সার্কেলে লকডাউনের নিয়ম অমান্য করে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখলেই তাঁদের পাকড়াও করে চটের বস্তার তৈরি পিপিই  আর মাস্ক পরানো হল।  

লকডাউনের মাঝেই কর্নাটকের কোপ্পাল জেলার অশোকা সার্কেলে বেশ কয়েকজনকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল । তড়িঘড়ি তাঁদের পাকড়াও করে পুলিশ । তারপর চটের বস্তার তৈরি পিপিই আর মাস্ক পরানো হয় তাঁদের ।এবিষয়ে পুলিশের এক আধিকারিক বলেন, “এই শাস্তির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে । এই কোরোনা পরিস্থিতিতে যাঁরা সামনে দাঁড়িয়ে লড়ছে তাঁদের কত সমস্যা সেটা বোঝা উচিত সাধারণ মানুষের । যখন একজন স্বাস্থ্যকর্মী পিপিই পরে থাকেন তখন তাঁর কতটা সমস্যা হয় সেটা জানা উচিত একজন সাধারণ মানুষের ।”বেশ কিছুক্ষণ চটের পিপিই পরে থাকার পর এক ব্যক্তি বলেন, “এটি আমরা ১৫ মিনিট পরে থাকতে পারছি না । কিন্তু পুলিশ আর চিকিৎসকরা দিনরাত কাজ করে চলেছেন। সবাইকে বলতে চাই দয়া করে বাইরে যাবেন না । সামাজিক দূরত্ব বজায় রাখুন ।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top