News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সফর করে যাওয়া দুই মহিলা বাংলাদেশে করোনায় সংক্রমিত
Image

ত্রিপুরা সফর করে যাওয়া দুই মহিলা বাংলাদেশে করোনায় সংক্রমিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথেই চিন্তা বাড়ছিল ত্রিপুরার৷ এখন দুই বাংলাদেশী নাগরিকের করোনা আক্রান্তের ঘটনায় চিন্তা আরও বেড়েছে৷ কারণ, ওই দুই বাংলাদেশী নাগরিক ত্রিপুরা সফর করে দেশে ফেরার পর কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে করোনা আক্রান্ত হিসেবে রিপোর্ট এসেছে৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্যে ওই বাংলাদেশী নাগরিক কোথায় থেকেছেন তার খোঁজ মিলেছে এবং তাদের আত্মীয়দের বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে৷


ইমিগ্রেশন সূত্রে খবর, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাতবর্গ এলাকার বাসিন্দা জনৈক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন৷ তিনি সম্প্রতি ত্রিপুরা সফর করেছেন৷ সূত্রের দাবি, আড়ালিয়ায় আত্মীয়ের বাড়িতে তিনি উঠেছিলেন৷ বর্তমানে তিনি বাংলাদেশে বক্ষবেদী হাসপাতালে আইসোলেশনে রয়েছেন৷ তার কোয়ারেন্টাইনে থাকাকালীন দুই চিকিৎসক সহ সাতজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন৷
এদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার খিলগাও এলাকার বাসিন্দা জনৈক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন৷ ইমিগ্রেশন সূত্রে খবর, ওই মহিলা পরিবারের সাথে ত্রিপুরার শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন৷ গত সাত এপ্রিল তিনি আগরতলা আইসিপি দিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন৷ সূত্রের দাবি, ত্রিপুরায় ওই মহিলা পরিবার নিয়ে মেলাঘরে তার আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন৷ বর্তমানে তিনি ঢাকায় আইসোলেশনে রয়েছেন৷


স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে ওই বাংলাদেশী নাগরিকরা ত্রিপুরায় কোথায় থেকেছেন তার খোঁজ পাওয়া গিয়েছে৷ মেলাঘরে ঢাকার বাসিন্দার আত্মীয়ের বাড়িতে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গিয়ে পুরো বাড়িটি কোয়ারেন্টাইন করেছে৷ এদিকে, আড়ালিয়ায় অপর বাংলাদেশী নাগরিকের আত্মীয়ের বাড়িটিও পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গিয়ে কোয়ারেন্টাইন করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top